ঢাকারবিবার , ৭ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মুহম্মদ আলতাফ হোসেন জাতীয় সাংবাদিক সংস্থার আজীবন সভপতি

admin
মে ৭, ২০১৭ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

দেশের সাংবাদিকতা জগতের প্রবীণ ব্যক্তিত্ব মুহম্মদ আলতাফ হোসেন। ১৯৭০ সালে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করে বিগত ৪৬ বছরে তিনি দৈনিক আজাদ, দৈনিক গণকন্ঠ, দৈনিক সংগ্রাম, দৈনিক জনতা, দৈনিক ইনকিলাব পত্রিকায় বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি রেডিও বাংলাদেশের বাংলা সংবাদ বিভাগে দীর্ঘ দিন কাজ করেছেন। তিনি বেতার কথিকা ও সংবাদ পর্যালোচনা লিখে বিপুল সুনাম কুড়িয়েছেন। এক সময় তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজেনির্বাচিত নির্বাহী সদস্য ছিলেন। নজরুল একাডেমীসহ বিভিন্ন সংস্থার আজীবন সদস্য ছাড়াও বহু সাহিত্যসাংস্কৃতিক সংগঠনের সাথে তিনি জড়িত। তিনি দেশে সর্বস্তরের সাংবাদিকদের একক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি। ১৯৮২ সালের ১২ই ফেব্রুয়ারী তার উদ্যোগে গঠিত হয় এই সংগঠন। তিনি বাংলাদেশ নিউজ সিন্ডিকেটবিএনএসর চেয়ারম্যান ও এফএনএসপ্রধান সম্পাদক। ১৯৪৭ সালের ২৭শে সেপ্টেম্বর তিনি বরিশালে জন্মগ্রহণ করেন। গত ২রা জানুয়ারি ২০১৬অনুষ্ঠিত কাউন্সিলে তিনি সর্বসম্মতিক্রমে জাতীয সাংবাদিক সংস্থার আজীবন সভাপতি নির্বাচিত হয়েছেন।

স/এষ।