ঢাকাবৃহস্পতিবার , ২ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুশফিক রহিম ও মাহমুদউল্লাহর সাথে কি সম্পর্ক এই রবিউলের?

admin
মে ২, ২০১৯ ২:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

রাহুল রাজ : ছবির মাঝের লোকটির নাম রবিউল। তিনি বাংলাদেশ দলের টিম বয়। মানে খেলোয়াড়দের বিভিন্ন কাজে সাহায্য করে থাকেন। কাছ থেকে তিনি সব ক্রিকেটারকে জানতে পারেন।

টিম বাংলাদেশ আজ বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজ খেলতে চলে গেছেন আয়ারল্যান্ডে। কিন্তু যাওয়ার আগেই মুশফিক, মাহমুদউল্লাহ উদার মনে দিয়ে গেছেন রবিউলের পরিবারের ৩ মাসের সব খরচ।

শুধু তাই না রবিউলের বাবার কিডনিতে আছে সমস্যা, আর এর জন্য ডাক্তার দেখানো ও ঔষধ এর জন্য যতো টাকার দরকার সবটাই দেন মুশফিক রহিম।

আর মাহমুদউল্লাহ রিয়াদ আরো চার বছর আগে রবিউলকে একটা আটো কিনে দিয়েছিলেন। যা দিয়ে পরিবারের খরচ বহন করতে অনেকটা সাহায্য হয় তার।
শুধু এখানেই শেষ না। যখন রবিউলের যা লাগে তাই দেন মুশফিক রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

রবিউল চমক নিউজকে জানান, মুশফিক, মাহমুদউল্লাহ ভাই না থাকলে আমার পরিবার নিয়ে রাস্তায় থাকতে হতো। টিম বাংলাদেশ যখন ৭২ দিনে জন্য দেশ ত্যাগ করছিল তখন রবিউল এয়ারপোর্টে এসে অশ্রু চোখে বিদায় জানালেন পুরো দলকে।

সামাজিক এমন বিভিন্ন কর্মকান্ড লোকচক্ষুর আড়ালেই থেকে যায় রহিম রিয়াদদের।

স/এষ্