ঢাকামঙ্গলবার , ২২ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুল্যে বৃদ্ধির দাবীতে গায়ে পাট জড়িয়ে ঝিনাইদহে কৃষকদের মানববন্ধন

admin
আগস্ট ২২, ২০১৭ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি॥ 
পাটের দাম মণপ্রতি ২৫’শ টাকার দাবীতে গায়ে পাট জড়িয়ে ও হাতে পাটখড়ি নিয়ে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে কৃষকেরা।
মঙ্গলবার সকালে শহরের এইচ এস এস সড়কে এ কর্মসূচী পালন করে স্বাধীন কৃষক সংগঠন নামের একটি কৃষক সংগঠন। বৃষ্টি উপেক্ষা করে ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, স্বাধীন কৃষক সংগঠনের সভাপতি রেবায়েত মোল্লা, মাগুরা শাখার সভাপতি আব্দুল মমিন, উন্নয়ন ধারার প্রতিষ্ঠাতা তালিব বাশার নয়ন, নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম, সমন্বয়কারী হায়দার আলী, কৃষক আক্কাস আলী, ইসাহাক আলী প্রমুখ।
সেসময় বক্তারা বলেন, প্রতিমণ পাঠ উৎপাদন করতে কৃষকদের খরচ হয় ১৭’শ থেকে ১৮’শ টাকা কিন্তু বর্তমানে পাটের মুল্যে ১৫’শ টাকারও কম। তাই কৃষির স্থায়িত্বশীলতা এবং কৃষকদের উন্নতির জন্য প্রতিমণ পাটের মুল্যে ২৫’শ টাকা নির্ধারণের দাবী জানান বক্তারা।

স/এষ্