ঢাকারবিবার , ১৫ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুম্বাই ইন্ডিয়ান্সেও কাটার মাস্টারের পারফরম্যান্স উজ্জ্বল


এপ্রিল ১৫, ২০১৮ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

টানা দুবছর হায়দারাবাদে বিস্ময় দেখানোর পর এবার মুম্বাই ইন্ডিয়ান্সেও তার পারফরম্যান্স উজ্জ্বল মুস্তাফিজুর রহমান। ইতোমধ্যে মুম্বাই ইন্ডিয়ান্সের চাহিদা ষোলোকলায় পূর্ণ করেছেন কাটার মাস্টার। নতুন দলে পারফরম্যান্স করতে পেরে মুস্তাফিজও দারুণ উচ্ছ্বসিত।

মুম্বাই ইন্ডিয়ান্সের ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিওতে মুস্তাফিজ বলেন, এই বছর ফাস্ট মুম্বাইয়ে খেলছি। আগের দুই বছর হায়দারাবাদে খেলছি। ড্রেসিংরুমে অনেক সিনিয়র প্লেয়ার আছে। আমার বয়সীও অনেকেই আছে। সবার সাথে যোগাযোগটাও অনেক ভালো। কোচাররাও অনেক হেল্পফুল। প্লেয়াররা অনেক হেল্পফুল। সব সময় নতুন কোচের কাছ থেকে নতুন কিছু শেখা যায়। বুমরাহও খুব ভালো বল করছে। ও ডেথ ওভারে খুব ভালো বোলিং করতে পারে। দুজনে একসাথে বোলিং করছি, আমারও খুব ভালো লাগছে।

কাটার মাস্টার তিন ম্যাচ খেলে ৭১ বলে মাত্র ৮০ রান দিয়েছেন। যেখানে ওভার প্রতি রান দিয়েছেন মাত্র ৬ দশমিক ৭৬ রান, যেখানে হরহামেশাই বোলিংদের গড় রান রেট থাকে ৮ এর উপরে। ইতোমধ্যে তিন ম্যাচ খেলে ৫ উইকেট তুলে নিয়েছেন ফিজ।

স/মা