স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, হরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নানসহ তিন জঙ্গির ফাঁসির রায় কার্যকরে প্রস্তুতি নিচ্ছে কারা কর্তৃপক্ষ।
রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘তিন জঙ্গির প্রাণভিক্ষার আবেদন নাকচ করেছেন মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রাষ্ট্রপতির দপ্তর থেকে আইন মন্ত্রণালয় হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় আবেদন এসে জমা পড়েছে। মুফতি হান্নানের ফাঁসির বিষয়ে সর্বোচ্চ আদালত রায় দিয়েছেন। যেহেতু আইনি সব প্রক্রিয়া শেষ, এ কারণে এখন রাষ্ট্রের নির্বাহী আদেশের সব ধরনের প্রক্রিয়া অব্যাহত আছে। এরপরই যা করার কারা কর্তৃপক্ষ করবে। তারা জেল কোড মেনেই ফাঁসি কার্যকর করবে।’
কবে ফাঁসি হতে পারে, সাংবাদিকদের এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘কবে ফাঁসি হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে ফাঁসির প্রক্রিয়াই এখন সম্পন্ন হচ্ছে। আর এ প্রক্রিয়া শেষ করতে আইনে কোনো বাধাও নেই।’
স/এষ্

