ঢাকাশনিবার , ৬ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জ হঠাৎ শীতের তীব্রতা এবং ঘন কুয়াশায় কাবু জনজীবন

admin
জানুয়ারি ৬, ২০১৮ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

মেহেরু নেসা ,মুন্সীগঞ্জ : বৃহস্পতিবার রাত থেকেই বাতাসের কারনে শীতের তীব্রতা বেড়ে যায়। মধ্যরাত থেকেই পুরো জেলা ঘন কুয়াশার আবরনে ডাকা পড়ে। হাড়কাঁপানো শীতের কারনে শহরে সব ধরনের দোকানপাট খুলেছিল দেরি করে। বাসস্টান্ড দূর পাল্লার পরিবহন বন্ধ, লঞ্চঘাটে লঞ্চ চলাচল বন্ধ বিগ্ন ঘটে। শহরের প্রধান প্রধান সড়কেও সকালে মিলেনি কোন যানবাহন। সকালে অল্প পরিমান ইজি বাইক, আর কয়েকটি রিক্সা চলতে দেখা গেছে।বেলা বাড়ার সাথে সাথে শহরে সেই পুরানো রূপ ফিরে পায়। দিনমজুরসহ সকল শ্রেনী পেশার মানুষগুলো শীতের গরম পোষাক পড়ে শীতের দাপট থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছেন। অপরদিকে শিমুলিয়া- কাঠালবাড়ী নৌরুটে ঘন কুয়াশার কারনে রাত ৪টা থেকে সকাল ১১টা পর্যন্ত বন্ধ থাকে। পরবর্তীতে দুপুর নাগাদ পুরোপুরি সচল হয় ফেরি চলাচল ।
বিআই ডাব্লিউ টিসির সহকারী ব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, ঘন কুয়াশার কারনে রাত ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। সকাল ১১ টার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়।

স/এষ্