ঢাকামঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জ শহরের দুধ বাজারে ক্রেতাদের সাথে অভিনব কায়দায় প্রতারনা

admin
অক্টোবর ২৭, ২০২০ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ শহরের দুধ বাজারে ক্রেতাদের সাথে অভিনব কায়দায় প্রতারনা

এম এম রহমান: মুন্সীগঞ্জ বাজার সংলগ্ন বঙ্গবন্ধু সড়কের পশ্চিম পাশে শহরের একমাত্র দুধ বাজার। প্রতিদিন এই দুধ বাজারটিতে সকাল থেকে দুপুর ১২ টা এবং বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে দুধ বিক্রি। এখানে শহরের উত্তর ইসলামপুর, দক্ষিন ইসলামপুর, যোগনীঘাট, রমজানবেগ, খাসকান্দি, মোল্লারচর, নয়াগাও, পাঁচঘড়িয়াকান্দি, মুন্সীরহাট এবং চরাঞ্চলের গ্রামগুলো থেকে গোয়াল বালতি ভর্তি দুধ নিয়ে আসে।

গৃহস্তের পালিত গরুর দুধ স্বাদ এবং পুষ্টিতে অতুলনীয়। দেশী জাতের গরুর দুধের চাহিদা অনেক। প্রতিদিন বাজারে দেশী গরুর দুধ বিক্রি হচ্ছে সর্বনিম্ন ৫০ থেকে সর্বোচ্ছ ৭০ টাকায়। গোয়ালদের সুনাম নষ্ট করতে দুধ বাজারে গড়ে উঠেছে একটি সিন্ডিকেট। এই সিন্ডেকেটের সদস্যরা ছোট ছোট বালতি নিয়ে গোয়ালরা আসলে তারা কমদামে গোয়ালদের দুধ পাইকারী দামে কিনে নেয়।

কেনার পর সাঁড়ি সাঁড়ি বালতিতে দুধ সাজিয়ে কিছু ফরিয়া,দালাল এবং সিন্ডিকেটের লোক গোয়াল সেজে দাঁড়িয়ে থাকে দুধ বিক্রি করার জন্য। স্থানীয় ক্রেতারা আসল গোয়ালকে চিনে দুধ কিনলেও দূরদূরান্ত থেকে আসা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে এসব ফরিয়া সিন্ডিকেটের কাছে। অনেকে আবার গরু পালন না করেও প্রকৃত গোয়াল পরিচয় দিয়ে ক্রেতাদের সাথে অভিনব কায়দায় প্রতারনায় করেই চলছে।

সরেজমিনে দুধ বাজারে গিয়ে দেখা যায়, শত শত বালতি ভর্তি দুধ। সেখানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ৫০ থেকে ৬০ টাকা কেজিতে গোয়ালরা তাদের গাভীর দুধ বিক্রি করছে। পাশাপাশি বিভিন্ন গরুর ফার্মের দুধ ব্যবসায়ীরাও বড় বড় ড্রামে করে দুধ নিয়ে বসে আছে। খাটি দুধ গোয়ালরা দ্রুত পাইকারী বিক্রি করে চলে যায়। এরপর কথিত ফরিয়া আর ফার্মের দুধের ব্যবসায়ীদের দখলে চলে যায় বাজারটি।

ফার্মের গরুর দুধ পাতলা তাই বিক্রেতারা গুঁড়োদুধের পাউডারসহ অন্যান্য মেডিসিন মিশিয়ে দুধকে ঘাড়ো করে ফেনা তুলে খাসি দুধের রূপে তৈরী করে। অন্যদিকে কিছু অসাধু ফরিয়া দুধে পাউডার আর পানি মিশিয়ে ভেজাল করে বিক্রি করছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মুন্সীগঞ্জের গাভির দুধের ব্যাপক সুনাম রয়েছে। ফরিয়া বা দালাল সিন্ডিকেটের ভেজাল মিশানো আর ক্রেতাদের কারনে মুন্সীগঞ্জের খাটি দুধের সুনাম নষ্ট হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গোলাল জানান, দেশী গাভীর দুধ ঘারো আর স্বাদে গন্ধে অতুলনীয়। কিন্তু বাজারে আসা সব গোয়ালরাই খাটি দুধ নিয়ে বাজারে আসে। তারা বাজারে আসার পর একধরনের ফরিয়া সেই দুধ পাইকারী কিনে অন্য বালতিতে ভরে পানি এবং মেডিসিন মিশিয়ে দুধ বাড়িয়ে নিজস্ব লোকদেরকে গোয়াল সাঁজিয়ে ভেজাল মিশিয়ে বিক্রি করছে। পাশাপাশি বিভিন্ন গরুর ফার্মের পাইকারী দুধ বিক্রেতারা ৪/৫ মন করে দুধ নিয়ে আসে। আসল গোলালদের বালতিতে সর্বোচ্চ ৫ কেজি এবং সর্ব নিম্ন ৩ কেজি। কিন্তু পাইকারদের দুধ পাতলা আর নিম্ন মানের এজন্য তারা পাউডার মিশিয়ে দুধকে ঘারো করে বিক্রি করে।

দুধ ক্রেতা ফজলুল করিম খান জানান, আমি প্রতিনিয়ত এই বাজার থেকে দুধ ক্রয় করি। বাজারে গেলে প্রায় সময় চোখে পড়ে ৩/৪ জন্য ব্যক্তি গ্রাম থেকে মুরুব্বি লোকদের কাছ থেকে স্বল্প মূল্যে খাটি দুধ ক্রয় করে। এর কিছুক্ষন পড়েই দুধগুলো একত্রিত করে ড্রামে ভরে ফেলে।

পরে দুধে পানি আর পাউডার মিশিয়ে তাদের নিজস্ব লোক বালতিকে করে খুচরা বিক্রি করে বেশী দামে। এতে আমিসহ ক্রেতারা নিয়মিত প্রতারিত হচ্ছি। বাজারটিতে দুধের মান যাচাই করার জন্য মনিটরিং এবং বিক্রিত দুধগুলোর খাটি কিনা সেটা পরিক্ষা করার জরুরি।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, খাটি দুধের সানাম নষ্ট করতে এক শ্রেনীর প্রতারক দুধ বাজারটা জিন্মি করেছে। দুধ পরিক্ষার জন্য আগে কল বসানো হতো। এখন তা আর চোখে পড়ে না। জেলা প্রশাসন এবং ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান।

স/ কাওছার