ঢাকামঙ্গলবার , ৫ জুন ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জ শহরের খালইষ্ট এলাকায় রাস্তার উপর বাঁশ দিয়ে বিপদ সংকেত


জুন ৫, ২০১৮ ১২:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ শহরের ব্যস্ততম ২ নং ওয়ার্ডের খালইষ্ট রোডের সার্কেল এসপির অফিস ও ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান দর্পনের বাড়ীর সামনে স্থানীয়রা বাঁশ পুঁতে বিপদ সংকেত দিয়ে রেখেছে । রাস্তারটি শহরের দক্ষিন ইসলামপুর, গজারিয়া উপজেলার প্রবেশপথ পার হয়ে সরকারী হরগঙ্গা কলেজের সামনে দিয়ে সদরের মুন্সীরহাট বাজারে গিয়ে মিলিত হয়েছে । সরেজমিনে গিয়ে দেখা যায়, মুন্সীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দিয়ে কলেজের দিকে একটু এগিয়ে গেলে রাস্তার মাঝখানে ড্রেনের স্লাব ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হয়েছে । এতে করে সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের কোন গাড়ী ঢুকতে এবং যান চলাচলে নানা প্রতিবন্ধকতার সম্নখিন হচ্ছে চালকরা । দ্রুত এই রাস্তাটির ভাংগা অংশ নির্মাণ না করলে বড় ধরনের দূর্ঘটনা ঘটনার শংকা প্রকাশ করেছে স্থানীয়রা ।
অটো চালক আজিজ জানান, জুবলী রোডে যানজট রেগে থাকে বাধ্য হয়ে আমরা এ রোড দিয়ে মুন্সীরহাটে যাই । অনেক দিন ধরে দেখছি রাস্তাটিতে বড় গর্ত হয়ে আছে । রাস্তার উপর দিয়ে ড্রেন চলে গেছে । এই রাস্তাটি দ্রুত মেরামত করা দরকার ।
স্থানীয়রা অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন প্রশাসনের কর্মকর্তার কার্যালয়ের সামনে রাস্তাটি এভাবে অবহেলায় পড়ে আছে । শুধু তাই নয় এই ওয়ার্ডের নির্বাচিত পৌর কাউন্সিলর আব্দুল মান্নান দর্পনের বাসার কাছে এই চিত্র দেখা সত্যিই অভাবনীয় বিষয় । বিষয়টি দ্রুত সমাধানের জন্য স্থানীয়রা পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের দৃষ্টি আকর্শন করেছেন ।
স/রহ