মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে এবার সভাপতি প্রার্থী হয়েছেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আরিফ উল ইসলাম। আগামী ৫ অক্টোবর হবে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন। দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় ভোটার এবং প্রার্থীদের মাঝে আনন্দ বিরাজ করছে ।
এরই মধ্যে প্রার্থীদের বিভিন্ন ব্যানার ফেষ্ঠুনে ছেয়ে গেছে মুন্সীগঞ্জ প্রেসক্লাব এর আশপাশ এলাকা। প্রার্থীরাও দিচ্ছে নানা রকমের প্রতিশ্রুতি । কয়েকজন ভোটারের সাথে আলাপকালে জানাগেছে, বর্তমানে এই নির্বাচনকে ঘিরে সকলেই যেমন একই ছাতার নিচে সামিল হয়েছে। তেমনি এই ধারাবাহিকতা বজায় রাখতে সৎ যোগ্য এবং নেতৃত্ববান সভাপতি নির্বাচিত হওয়া দরকার।
সাংবাদিকদের মধ্যে থাকা দীর্ঘদিনের বিরোধ, গ্রুপিং ও কোন্দল দূর করে একটি নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে সামনের দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবকে এগিয়ে নিতে আরিফ উল ইসলাম নেতৃত্বে আসবেন এমনটাই প্রত্যাশা করছে সাধারন ভোটাররা। দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃ বন্ধন ও একাত্বতার সংকট দেখা দিয়েছিলো। আরিফ উল ইসলাম সভাপতি পদে থাকা অবস্থায় বর্তমান প্রেসক্লাবের জায়গার ব্যবস্থা করেছিলেন ।
একই সময় তিনি মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির ভবনও তৈরীর করার ব্যবস্থা করেছিলেন । তার সময়ে সাংবাদিকরা ছিলো একটি সূতোয় গাঁথা । প্রেসক্লাবের সার্বিক উন্নয়নের পাশাপাশি সৎ সাহসী সাংবাদিকতরার এক দৃষ্ঠান্তও দেখিয়েছিলেন তিনি । তাই অনেকেই মনে করে আরিফ উল ইসলাম এবার সভাপতি নির্বাচিত হলে প্রেসক্লাবের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবেন।
এ ব্যাপরে মুন্সীগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে সভাপতি প্রার্থী আরিফ উল ইসলাম বলেন, আমি এবার নির্বাচনে জয়ী হলে বর্তমান প্রেসক্লাবের বাকী জায়গার ব্যবস্থা করে সেখানে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হবে। সকল সাংবাদিকর্দে একই ছাদের নিচে নিয়ে আসবো।
প্রেসক্লাব এবং সাংবাদিকদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করা। তিনি আরো বলেন, কোন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন, অসুস্থ্যতা ও অর্থ সংকটের কবলে পড়লে তাদের জন্য কল্যান ফান্ড করে আর্থিক সহায়তা দেয়া। সর্বপরি মুন্সীগঞ্জ প্রেসক্লাবের উন্নয়ন ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা এবং সাংবাকিদদের কল্যানে কাজ করাই আমার মূল লক্ষ্য।
উল্লেখ্য-এছাড়াও মুন্সীগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার মীর নাসির উদ্দিন উজ্বল, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি তানভীর হাসানও সভাপতি প্রার্থী হয়েছেন । অন্যদিকে সাধারন সম্পাদক পদে প্রতিদ্বন্দীতা করছেন মু.আবু সাঈদ সোহান, মামুনুর রশিদ খোকা, সুজন হায়দার জনি, মো: ফরিদুল হাসান ফরিদ । মুন্সীগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে আগামী ৫ অক্টোবর ৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
স/এষ্

