মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলা পরিদর্শনে আসেন ঢাকারেঞ্জের ডিআইজি মোহা: শফিকুল ইসলাম বিপিএম । তার এই আগমন উপলক্ষে পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে মঙ্গলবার সন্ধায় এক মনোঙ্গ সাংস্কৃদিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্টানে স্থানীয় এবং ঢাকা থেকে আগত শিল্পীরা সংগীত পরিবেশ করেন। গান গেয়ে মাতিয়ে তুলেন আগত অতিথিদের । এ সময় পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়। সংক্ষিপ্ত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তেব্যে ডিআইজি মোহা: শফিকুল ইসলাম সন্ত্রাস, নাশকতা রোধে পুলিশকে আরো তৎপর হওয়ার আহব্বান জানান। এবং জেলা পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদক প্রতিরোধেসহ সকল কর্মকান্ডের ভুয়ষী প্রশংসা করেন। এ সময় সাংস্কৃতিক অনুষ্টানে অন্যান্য আগত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য এড. মৃনালকান্তি দাস , অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা, আইসিটি ও সার্বিক) হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ ফজলে আজীম, পৌর মেয়র হাজী ফয়সাল বিপ্লব, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সোনিয়া হাবিব লাবনী, ৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সুশীল সমাজ, সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে ডিআইজি প্রধান অতিথি হিসাবে প্রথমে সিরাজদিখান সার্কেল অফিস পরিদর্শন করে পুলিশ সুপার কার্যালয়ে অবস্থান নেয়। সেখানে সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে সৌজন্য স্বাক্ষৎ করেন। জেলার আইন সৃংখলাসহ নানা বিষয়ে খোঁজ খবর নেন বুধবার সকালে ডিআইজ শফিকুল ইসলাম পুলিশ লাইনে বৃক্ষ রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধনের মাধ্যমে পরিদর্শনের সমাপ্তি করেন।
স/এষ্

