মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পড়ে আছে ময়লা আবর্জনা, ক্ষুব্দ রোগীরা
এম এম রহমান, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরে একমাত্র সরকারী চিকিৎসা প্রতিষ্ঠান মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল। হাসপাতালটির ওয়ার্ডগুলোতে যেখানে সেখানে পড়ে আছে ময়লা আবর্জনা।
রোগীদের বিছানার নিচ থেকে শুরু করে ওয়ার্ডের বিভিন্ন স্থানে রক্তমাখা গজ, তুলা, রোগীর ব্যবহৃত সিরিঞ্জ, রক্ত ধানের ব্যাগ, ব্যবহার করা স্যালাইন, রোগীর ক্ষত স্থান পরিস্কার করার রক্ত, পুঁজসহ নানান ধরনের আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে আছে ওয়ার্ডগুলোতে।
এছাড়াও নিচতলা এবং দ্বিতীয় তলার চারটি ওয়ার্ডে থাকা টয়লেগুলোও নোংরা । টয়লেটের দূগন্ধ ছড়াচ্ছে চারিদিকে। রোগীরা টয়লেট ব্যবহার করতে না পেরে ক্ষোভ প্রকাশ করে। গত – ৩৬ ঘন্টায় হাসপাতালের ২য় তলার পুরুষ ওয়ার্ডে কোন পরিচ্ছন্ন কর্মী আসেনাই ।
এতে করে সেখানে ময়লা আবর্জনার বাগাঢ়ে পরিনত হয়েছে। রোগীরা ময়লার দূগন্ধের মধ্যেই চিকিৎসাসেবা নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে সোমবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের ২য় তলার পুরুষ ওয়ার্ডে গিয়ে দেখাযায়, যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা আবর্জনা। রোগীর বিছানার নিচে, ফ্লোরে এবং রোগীর বিছানার কাছে থাকা ময়লার বালতি ভরে আছে। বালতিতে রোগীর ব্যবহৃত সিরিঞ্চ, রক্তর ব্যাগ, রক্তমাখা গজ/বেন্ডিসসহ ব্যবহৃত টিকিৎসা সামগ্রী থেকে ছড়াচ্ছে দূগন্ধ। পাশের আরেটটি বিছানার নিকটে থাকা টেবিলেও রক্তমাখা চিকিৎসা সামগ্রী পড়ে আছে। ফ্লোরগুলোতে ময়লার ছোপ ছোপ দাগ ।
নিচতলার নারী এবং পুরুষ ওয়ার্ডেরও একই অবস্থা। চারটি ওয়ার্ডের সবগুলো টয়লেট থেকে ছড়াচ্ছে দূর্গন্ধ। এছাড়াও নিচতলার মহিলা ও শিশু ওয়ার্ডের বাইরে পানি জমে আছে। সেখানে ময়লা আবর্জনায় পরিপূর্ন। সেখান থেকে দূগন্ধ বাতাসে বেসে আসে। মশা জন্মানোর উপযুক্ত স্থানে পরিনত হয়েছে ওয়ার্ডের বাইরের পরিত্যাক্ত স্থানটি।
সংবাদকর্মীদের উপস্থিতি দেখে ভর্তি থাকা রোগী এবং রোগীর স্বজনরা ছুটে আসেন শত শত অভিযোগ নিয়ে। ক্ষোভ প্রকাশ করে জানান হাসপাতালের নানা অনিয়ম আর অবহেলার কথা।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক রোগী জানান, ৩৬ ঘন্টার মধ্যে হাসপাতালের ২য় তলার পুরুষ ওয়ার্ডে একবারও ঝাড়ু দেওয়া হয়নি। ময়লা আবর্জনা আর ব্যবহৃত চিকিৎসা সমাগ্রীর জমে পাত্রগুলো ভর্তি হয়ে গেছে। বার বার বলার পরও দু”দিনে ঝাড়ু দেয়া হয়নি। ফেলানো হয়নি জমানো ময়লাগুলোও।
টয়লেটগুলোতে দূগন্ধের কারনে রোগীরা ব্যবহার করতে পারছেনা ঠিকমত। পুরো ওয়ার্ডের কোথাও ছিটানো হয়নি জীবানুনাশক কোন ওষুধ। করোনার এই মহামারি সময়ে হাসপাতালের মত জায়গাটিতেও মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি।
এই ময়লা আবর্জনার কারনে যেকোন রোগে আক্রান্ত হতে পারে রোগী এবং রোগীর স্বজনরা। দ্রুত হাসপাতালের পরিত্যাক্ত ময়লা অপসারন এবং টয়লেটগুলো ব্যবহারের উপযোগী করার দাবি জানিয়েছে রোগীরা।
সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ বলেন, ময়লা আবর্জনা পড়ে থাকার বিষয়টি শুনেছি। হাসপাতালের সব সময় পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য আবাসিক মেডিকেল অফিসারকে নির্দেশ দিয়েছি। দু’বেলা পুরো হাসপাতাল পরিস্কার এবং জীবানুনাশক স্যাভলন ছিটানো হয়। পরিচ্ছন্নতার ব্যাপারে কেউ গাফিলতি করলে তাকে কোন ধরনের ছাড় দেয়া হবেনা।
স/প

