ঢাকাসোমবার , ৯ সেপ্টেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে

nayem ahmed
সেপ্টেম্বর ৯, ২০১৯ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর কমে দাঁড়িয়েছে ৩ জনে। নতুন করে ডেঙ্গু আক্রান্ত কোন রোগী চিকিৎসা নিতে আসেনি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে।

হাসপাতাল সূত্রে জানাগেছে, গত- ২৪-০৭-২০১৯ইং তারিখ থেকে আজ ০৮-০৯ -২০১৯ইং রবিবার পর্যন্ত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিলো ১৬৬ জন । তাদের মধ্যে ২৬ জনকে উন্নত চিকিৎসার ঢাকা প্রেরন করা হয়েছিলো ।

১৩৬ জন রোগীকে চিকিৎসা শেষে ছাড়পত্র দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পূরাতন রোগীদের মধ্যে ৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। তারা হলেন, সুমাইয়া (২৫), মহসিন (৩০), সালমা (২২), আরিফ (৩৩), আকলিয়া (২৫) ।

এদের মধ্যে আরিফ ও আকলিয়াকে ছুটি দেয়া হয়েছে। রোগী এবং রোগীর স্বজনদের সাথে আলাপকালে তারা জানান, ভর্তি রোগীদের অবস্থা উন্নতির দিকে। আজকালের মধ্যে তারাও ছুটি নিয়ে হাসপাতাল ত্যাগ করবেন। এই রিপোর্ট লিখা পর্যন্ত দুপুর ১ টা রবিবার জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা ৩ জন ।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের ডেঙ্গু রোগীর ওয়ার্ডে কর্মরত চিকিৎসক ডা: মো: কামরুল হাসান জানান, আগের চেয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা অনেকটাই কমে আসছে। আগে প্রতিদিন ওয়ার্ডে ২০-৩০ জন থাকতো। বর্তমানে ৫ জন আছে এবং তাদের মধ্যে ২ জন আজই ছাড়পত্র পেয়েছে। আশা করি দ্রæতই কমে যাবে ডেঙ্গু রোগীর সংখ্যা ।

 

ম/এন