ঢাকারবিবার , ১৩ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জ আ.লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ

admin
আগস্ট ১৩, ২০১৭ ১১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেশের সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছে এর পক্ষে-বিপক্ষে বিক্ষোভ করেছেন মুন্সীগঞ্জের আইনজীবীরা।ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে কেন্দ্রী কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। রবিবার দুপুরে জেলা আইনজীবী সমিতি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ ও প্রতিবাদ সভায় অংশ নেন আওয়ামি আইনজীবী পরিষদের আইনজীবীবৃন্দরা।

অপরদিকে সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান মো. খায়রুল হকের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সাড়ে ৩টায় জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। পরে মিছিলটি আদালত এলাকায় ঘুরে পুনরায় আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক এড. তোতা মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আইনজীবি সমিতির বর্তমান সভাপতি এড. জাকারীয়া মোল্লা, সাধারন সম্পাদক এড, সালাউদ্দিন ঢালী, জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারন সম্পাদক এড. এমারত হোসেন,জাতীয়তাবাদি আইনজীবি ফোরামের সাংগঠনিক সম্পাদক আতোয়ার হোসেন হিরু,জেলা মহিলা দলের মহিলা বিষয়ক সম্পাদিকা রোজিনা ইয়াসমিন,সমাবেশ সঞ্চালনা করেন,এড. হালিম হোসেন প্রমুখ।

স/মা