ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে ২৪ ঘন্টায় নতুন করে ১৪৬ জন সহ ২৯৮জন হোম কোয়ারেন্টাইনে

admin
মার্চ ২১, ২০২০ ২:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

এম এম রহমান,মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলায় বিভিন্ন দেশ থেকে আসা ১৫২ জনকে ইতিমধ্যে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিলো। গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৪৬ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

এ নিয়ে এই পর্যন্ত মুন্সীগঞ্জ জেলায় মোট ২৯৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সম্প্রতি করোনা আতংকে বিভিন্ন দেশ থেকে আসা এসব প্রবাসীদেরকে শনাক্ত করেছে জেলা সিভিল সার্জন অফিস। এর মধ্যে ৭ জনকে তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। বর্তমানে জেলায় ২৯১ জন রয়েছে হোম কোয়ারেন্টাইনে।

তবে জেলা এবং উপজেলা পর্যায়ের কোভিট -১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশন ওয়ার্ডগুলোতে এখনও কোন রোগী ভর্তি হয়নি। বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ জেলার সিভিল সার্জন ডা: মো: আবুল কালাম আজাদ।

স/এষ্