ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ত্রান দিলেন মহিউদ্দিন

admin
এপ্রিল ১৭, ২০২০ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

এম এম রহমান,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের তরুন চেয়ারম্যান মহিউদ্দিন হালদার ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ত্রান সামগ্রী দিয়েছে। শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ জেলা শহরের মুক্তারপুর সিএনজি স্টেশনের বেকার কর্মহীন ৭০ জন সিএনজি চালকদের মাঝে খাদ্য সহায়তা দেন।

এরপর তিনি শহরের খালইষ্ট, উত্তর ইসলামপুর ও মানিকপুর এলাকায় কর্মহীন আরো ৮০ টি পরিবারের মধ্যে ত্রান সহায়তা দেন। মহিউদ্দিন হালদার ১৩ হাজার মানুষের মাঝে ত্রান সহায়তা দেয়ার লক্ষে টানা ১৫ দিন ধরে ছুটে চলছেন তিনি। ইতিমধ্যে প্রায় ১০ হাজার পরিবারের মধ্যে পৌছে দিয়েছে খাদ্য সামগ্রী।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াজ, ১কেজি তেল ও সাবান। তার এই ত্রান সহায়তা ইতিমধ্যে জেলায় আলোড়ন সৃষ্টি হয়েছে। যেখানে বৃত্তশালীরা ত্রান সহায়তা না দিয়ে আত্নগোপনে আছে।

সেখানে সামান্য একজন ইউপি চেয়ারম্যান নিজের জমি বিক্রির টাকায় ত্রান নিয়ে ছুটে চলছেন কর্মহীন মানুষের ঘরে ঘরে। তার এই ত্রান সহায়তা মানবতার দৃষ্টান্ত হয়ে থাকবে। এমনটাই মনে করছেন ত্রান সহায়তা প্রাপ্তরা ও স্থানীয়রা।

চেয়ারম্যান মহিউদ্দিন হালদার জানান, করোনা প্রাদূর্ভাব যতোদিন থাকবে ততোদিন আমার এই ত্রান সহায়তা প্রদান অব্যাহত থাকবে।

স/এষ্