মুন্সীগঞ্জ প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য শোক র্যালি বের করা হয় । র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। এছাড়াও প্রতিটি শিক্ষা প্রতিষ্টানে বঙ্গবন্ধু স্বরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। অন্যদিকে জেলার বিভিন্ন উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড ও প্রত্যান্ত অঞ্চলের প্রতিটা গ্রামে ব্যাপকভাবে গণভোজের আয়োজন করেন স্থানীয় আওয়ামিলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।পাশাপাশি বিভিন্ন মাদ্রাসা ও মসজিদে কোরআনখানি মাধ্যমে মুসল্লিরা বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্যদের জন্যও দোয়া করেন। জেলাজুড়ে বঙ্গবন্ধুর বিদেহী আত্বার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দিবসটি পালন করতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের লোকজনরাও বঙ্গবন্ধু স্বরনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ।
স্কুল পর্যায়ে ছাত্র ছাত্রীদেরকে স্বরন সভার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর জীবনী তুলে ধরা হয়। সকাল থেকে যার যার এলাকার জনপ্রতিনিধিরা মিলাদ শেষে নিজ হাতে তবারক বিতরন করেন। জেলার টঙ্গিবাড়ী ও লৌহজংয়ে স্থানীয় সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি দিন ব্যাপী বিভিন্ন ইউনিয়নের ঘুরে ঘুরে তবারক বিতরন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টঙ্গিবাড়ী উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল কাজী ওয়াহিদ, ভাইস চেয়ারম্যান রাহাত খাঁন রুবেল,মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভিন প্রমুখ ।
স/মা

