ঢাকাশুক্রবার , ৩১ আগস্ট ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে ১০ পুরিয়া হেরোইন ও নগদ টাকাসহ আটক ১


আগস্ট ৩১, ২০১৮ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পুর্ব কামারগাঁও থেকে ১০ পুরিয়া হিরোইন ও নগদ টাকাসহ মো: মুজাহিদুল ইসলাম রুমান (২৫)নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ১১ । র‌্যাব ১১ মুন্সীগঞ্জ এর কোম্পানি কমান্ডার এএসপি মহিতুল ইসলামের নেতৃত্বে শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানাধীন মধ্য পূর্ব কামারগাঁও গ্রামের সামনের রাস্তা থেকে তাকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী মো: মুজাহিদুল ইসলাম রুমান মধ্য কামারগাঁও গ্রামের মো: আজাহার আলীর পুত্র। এসময় তার নিকট হতে ১০পিনযুক্ত পুরিয়া হেরোইন,দুটি মোবাইল এবং মাদক বিক্রির নগদ ৪৫০৭ টাকা উদ্ধার করে র‌্যাব । উদ্ধারকৃত হেরোইনের মূল্য আনুমানিক ১ হাজার টাকা। র‌্যাব ১১ এর মুন্সীগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মহিতুল ইসলাম জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
স/রর