মুন্সীগঞ্জে সুইমিং পুলে গোসল করতে নেমে এক যুবকের সলিল সমাধি
মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের শহরের সার্কিট হাউজ সংলগ্ন সুইমিং পুলে গোসল করতে নেমে ইয়াসির আরাফাত (১৯) নামের এক যুবকের সলিল সামাধি ঘটে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শওকত আলী জোতদার জানান, শুক্রবার দুপুর ১২ টার দিকে নারায়নগঞ্জ থেকে ৪ বন্ধু মিলে গোসল করার জন্য মুন্সীগঞ্জ সুইমিং পুলে আসে । গোসল করতে নামার কিছুক্ষন পর সকল বন্ধুরা পানি থেকে উঠে যায়। এর পর বন্ধুরা আরাফাতকে খুঁজতে থাকে । আরাফাতকে কোথাও খুঁজে না পেয়ে সন্ধার দিকে সহকর্মী বন্ধুরা মুন্সীগঞ্জ থানায় খবর দেয় । খবর পেয়ে ফায়ার সর্ভিসের একটি ডুবরি দল প্রায় ১ ঘন্টা চেষ্টার পর ৮ ফুট পানির নিচ থেকে আরাফাতের মৃতদেহ উদ্ধার করেন। মৃত যুবক আরাফাত নারায়গঞ্জ ডন চেম্বারের আইয়ুব খাঁনের ছেলে ।
স/মা

