ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে সামাজিক দুরুত্ব নিশ্চিত করতে তৎপর উপজেলা প্রশাসন

admin
মার্চ ৩১, ২০২০ ৫:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: করোনার প্রার্দুভাব মোকাবেলায় সামাজিক দুরুত্ব নিশ্চিত করতে মুন্সীগঞ্জ সদর উপজেলা জুড়ে কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন। শহর থেকে শুরু করে চরাঞ্চলের সর্বস্থানেছুটে চলছে তারা। তারই ধারাবাহীকতায় সোমবার বিকালে চরাঞ্চলের,মুন্সীর হাট,চরডুমুরিয়া,বাংলাবাজার ও চিতলীয়া বাজারে চালানো হয় অভিযান।

সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা ফারুক আহম্মেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মেজবাহ উল সাবেরিন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল খন্দাকার আশফাকুজ্জামান এর নেতৃত্বে দিনব্যাপী চলে সমাজিক দুরুত্ব নিশ্চিত করন অভিযান।

করোনা সংক্রমন এড়াতে কাজ করে যাচ্ছি দাবী করে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল খন্দাকার আশফাকুজ্জামান জানান,সকাল থেকে রাত পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে মানুষকে বুঝানোর চেষ্টা করে যাচ্ছি যাতে করে করোনা প্রার্দূভাব প্রতিরোধ করতে সক্ষম হয়।

সামাজিক দুরুত্বের কার্যক্রম অব্যাহত থাকার কথা জানিয়ে সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা ফারুক আহম্মেদ বলেন,সরকারি আদেশ অনুয়ায়ী এবং জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক সামাজিক দুরুত্ব নিশ্চিতে কাজ করে যাচ্ছি। আশা করি করোনা সংক্রমন এড়াতে আমরা সফল হবো।

স/এষ্