মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জে সাংবাদিক এম এম রহমানকে সম্মাননা দিয়েছে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন। শুক্রবার সকালে জেলার টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া মাঠে আয়োজিত বিজয় দিবস ক্রিকেট টুর্ণামেন্টের ফাইল খেলা শেষ এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টঙ্গিবাড়ী উপেজলা পরিষদের চেয়ারম্যান জগলুল হাওলাদার ভূতু,আওয়ামীলীগ নেতা মাহাতাব উদ্দিন কল্লোল,কামারখাড়া ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন হালদারসহ আরো অনেকে। জেলায় বস্তু নিষ্ট সংবাদ পরিবেশনের জন্য জনপ্রিয় অনলাইন পোর্টাল চমক নিউজ.কম এর মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি এম এম রহমানকে সম্নাননা প্রদান করা হয়।
আয়োজকরা জানান,এম এম রহমান লিখুনির মাধ্যমে প্রত্যান্ত অঞ্চলের অজানা তথ্য তুলে ধরে সব সময় অনুসন্ধানী প্রতিবেদন করে থাকেন। তার লিখুনির মাধ্যমে জেলার মানুষ অনেক অজানা তথ্য জানতে পারে।
সাধারন মানুষের চাওয়া পাওয়া এবং সাধারন মানুষের প্রাপ্তিসহ সকলবিষয়ে তিনি তার কলম চালিয়ে যান। অস্ত্র, মাদক, সন্ত্রাসী, ভূমিদস্যু, বিভিন্ন অনিয়ম এবং দূর্নীতির বিরুদ্ধে তার সাহসী লিখুনি জেলার সকল শ্রেনী পেশার মানুষের মনে ইতিপূর্বে তিনি জায়গা করে নিয়েছেন।এ সময় জেলার অন্যান্য সাংবাদিক, বিভিন্ন সংগঠন ও সমাজসেবীদেরও সম্নাননা প্রদান করা হয়।
স/এষ্

