ঢাকাবুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত ১

admin
ফেব্রুয়ারি ২৬, ২০২০ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গ্রামে সন্ত্রাসী হামলায় ইমরান হোসেন সরকার (২২) নামের এক যুবক গুরুত্বর আহত হয়েছে। বুধবার বিকাল ৩টায় মাকহাটি গ্রামে এই হামলার ঘটনা ঘটে। গুরুত্বর আহত ইমরান মাকহাটি গ্রামের সিরাজ সরদারের ছেলে। আহত ইমরান মোল্লাকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মহসিনা হক কল্পনার সমর্থক।

বর্তমান চেয়ারম্যান মহসিনা হক কল্পনার সমর্থন করায় করায়এই হামলার ঘটনা ঘটেছে বলে দাবি স্বজনদের।গুরুতর আহত অবস্থায় ইমরান হোসন সরকার (২২) কে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, আগামী ইউনিয়ন পরিষদ নিবার্চকে কেন্দ্র করে মাঠ দখলের জন্য ইমরান সরকারের উপর এই হামলা চালানো হয়েছে। মোল্লাকিন্দিতে প্রকাশে দুটি গ্রুপ অবস্থান করছে যার এক পক্ষে রয়েছে বর্তমান চেয়ারম্যান মহাসিনা হক কল্পনা অপর পক্ষে রয়েছে সাবেক চেয়ারম্যান রিপন পাটোয়ারী।

আহত ইমরান এর মা নাসিমা বেগম জানান, আমার ছেলে কল্পনার সর্মথক করায় রিপন পাটোয়ারীর সন্ত্রাসী রকমত মাঝি,আমান মাঝি রাজু মাঝি ইমন মাঝি,জাহাঙ্গির মাঝি এই হামলা চালিয়েছে।
এব্যাপারে বর্তমান চেয়ারম্যান মহাসিনা হক কল্পনা বলেন, আমার সর্মথকদের গ্রাম ছাড়া করার লক্ষে রিপন পাটোয়ারি সমর্থকরা এই হামলা চালানো হয়েছে। যে ছেলেটা আহত হয়েছে সে কিছুদিনের মধ্যে কর্মসংস্থানের জন্য দেশের বাহিরে যাওয়ার কথা ছিলো।

হামলার বিষয়ে জানতে চেয়ে রিপান পাটোয়ারীকে একাধিকবার ফোন করিলে তিনি ফোন রিসিভ করেনি।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিচুর রহমান বলেন, হামলার ঘটনা শুনেছি কিন্তুএই পর্যন্ত পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।

স/এষ্