ঢাকাশুক্রবার , ২ ফেব্রুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে সন্ত্রাসী রিংকু নিহত : ৩ পুলিশ আহত

admin
ফেব্রুয়ারি ২, ২০১৮ ১১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি:মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল বাংলাবাজার ইউনিয়নে সন্ত্রাসী তারেক রহমান রিংকুর (২৪) সঙ্গে পুলিশের গুলি বিনিময়ে রিংকু নিহত হয়েছে। আহত হয়েছে এসআই সঞ্জয়, সোহেল ও এএসআই নুর হোসেন আহত হয়েছে। তাদের মধ্যে সঞ্জয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় অপর দুই জনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। . এসময় এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে বাংলাবাজার ও আধারা ইউনিয়নের মধ্যবর্তী মাঝিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিংকু মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের দেওয়ানকান্দি গ্রামের জসিম দেওয়ানের ছেলে। তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় হত্যা, ডাকাতি, অস্ত্রসহ ২১ টি মামলা রয়েছে মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম জানান, রিংকু অস্ত্র দেখিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল, এবং এলাকার লোকদের ভয় ভীতি দেখাচ্ছিল, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাকে গ্রেফতারের অভিযান চালালে রিংকু পুলিশের উপর অতর্কিত গুলি চালায়, পুলিশ পাল্টা গুলি চালালে রিংকু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এময় রিংকুর ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। ডাকাত বাহিনীর বাকি সদস্যদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসইন জানান, আসামি রিংকুর বিরুদ্ধে বৃহস্পতিবার একটি অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিািত্ততে খবর পেয়ে তাকে ধরতে পুলিশ অভিযানে গেলে রিংকু পুলিশকে উদ্দেশ্য করে গুলি ছুড়লে পুলিশ পাল্টা গুলি করে। এ সময় রিংকুর সঙ্গে পুলিশের কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। এই ঘটনায় এসআই সঞ্জয়ের ডান পায়ে গুলি লাগে এবং সন্ত্রাসী রিংকুকে আহত অবস্থায় গ্রেফতার করে হাসপাতালে নিয়ে আসার পথে মারা যায়। এছাড়া অভিযানে এসআই সোহেল ও এএসআই নূর হোসেন গুরুতর আহত হয়ে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

স/এষ্