ঢাকাশুক্রবার , ২০ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে শুরু হয়েছে মাসব্যাপি চৈত্র সংক্রান্তি ও বৈশাখী মেলা

admin
এপ্রিল ২০, ২০১৮ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

এম.এম. রহমান,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরের নতুন কোর্ট সংলগ্ন পৌর শিশু পার্কে শুরু হয়েছে মাসব্যাপি চৈত্র সংক্রান্তি ও বৈশাখী  মেলা। জেলা প্রশাসনের আয়োজনে ও পৌনসভার তত্বাবধানে এ মেলার আয়োজন করা হয় । আর মেলার সার্বিক সহযোগিতায় রয়েছে জেলা পুলিশ মুন্সীগঞ্জ।
সুত্র জানায়, নতুন কোর্ট সংলগ্ন পৌর শিশু পার্কটি প্রায় ১৫ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল । এক সময় শিশু পার্কটি মাদকসেবী, মাদক বিক্রেতাদের নগরীতে পরিনত হয় । সেই পরিত্যাক্ত শিশু পার্কটিকে তার পুরানো রূপে ফিরিয়ে দিতে উদ্যোগ নেয় প্রশাসন । মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজানা ও মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব এর যৌথ উদ্যোগে শিশু পার্কের উন্নয়নের কাজে হাত দেন । নতুন রূপে এই শিশু পার্কটিকে একটি ওয়ান্ডার ল্যান্ড শিশু পার্কে পরিনত করার কাজ দ্রুত এগিয়ে চলছে । নতুন এই পার্কটির নাম দেয়া হবে শেখ রাসেল শিশু পার্ক। মুন্সীগঞ্জ জেলাবাসীকে ঐতিহ্যবাহী এই শিশু পার্কটি পরিচিত করার জন্য মাসব্যাপি চৈত্র সংক্রান্তি মেলার আয়োজন করা হয় । মেলার কারনে আগত মানুষ মেলা উপভোগ করবে আর পাশাপাশি এখানে আধুনিক মানের শিশুদের বিনোদনের জন্য পার্ক হয়েছে সেটাও জেনে যাবে ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মেলার প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজকরা । উত্তর পাশে সাড়ি সাড়ি দোকান বসেছে । দর্শনার্থীরাও মেলা ঘুরে দেখছেন । আর দক্ষিন পাশের স্টলগুলো প্রায় সম্পন্ন । বিভিন্ন জেলা থেকে স্টল মালিকরা হরেক রকমের পন্য নিয়ে স্টলগুলোতে জায়গা করে নিচ্ছে । আগামী রবিবারের মধ্যে মেলাটি জমজমাট আকার ধারন করবে বলে মনে করছেন আয়োজকরা ।
মেলায় ঘুরতে আসা নারী জেসমিন আক্তার জানান, অনেক আনন্দ লাগছে বহুদিন পরে মাসব্যাপি মেলার আয়োজন হয়েছে । আমরা আরো বেশী আনন্দিত হয়েছি যে, এই শিশু পার্কটি আধুনিক রূপে ফিরে পাবো । ছুটির দিনে অন্তত বাচ্চাদেরকে কিছুটা হলেও বিনোদন দিতে পারবো ।
মেলায় ঘুরতে আসা শিশু মেহেরুন নেছা চাহাত জানান, মেলায় এসে পুতুল কিনলাম । খুব আনন্দ লাগছে । লেখা পড়া করো ? জবাবে শিশু চাহাত বলেন, আমি মাঠপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেনীতে পড়ি । আজ স্কুল বন্ধ তাই আসলাম । আমি বেশী খুশি হয়েছি এখানে পার্ক হচ্ছে । এ জন্য আমি মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা ও পৌর মেয়র হাজী ফয়সাল বিপ্লবকে অনেক ধন্যবাদ জানাচ্ছি । আমরা শিশুরা তাদের কাছে চির কৃতজ্ঞ থাকবো।

আরআর