ঢাকাশনিবার , ২৪ ফেব্রুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে শীতকালীন ভর্তা উৎসব ও ক্রিড়া প্রতিযোগিতা

admin
ফেব্রুয়ারি ২৪, ২০১৮ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ শহরের দেওভোগ এলাকায় প্রতি বছরের ন্যায় শুক্রবার সন্ধ্যায় শীতকালীন ভর্তা উৎসব ও ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । মহল্লার ক্রিড়া প্রেমী যুবকদের উদ্যোগে ব্যাড মিন্টন পুর্ণামেন্ট পরিচালিত হয় । দেওভোগ এলাকার ভর্তা উৎসবের আয়োজক আলমগীর ভর্তা উৎসবে আলু ভর্তা, বেগুন , কাচাকলা , লাউ এর চোকলা , কোমড়োর চোকলা , ডাল , তিলা , সরিষা , কাচা বাতাম, কচু পাতা, গিমা শাক,ইলিশ মাছ, চিংড়ি মাছ, লইটকা সুঁটকি, কাচা কলা চোকলা, থানকনি পাতা, পুদিনাপাতা, লাউ, কুমড়া পাতা, ঘইন্না সুটকি, পেঁপে, সিম, বরবটি, কালিজিরা, লাউ দানা, চেবা সুটকি, গাছ আলু, ওলকচু, জলপাই, আম, সরিষাপাতা, লাউ পাতা, মুরগীর ডিম,কোয়েলের ডিম, সোয়াবিন , হেটি শাক, লতি, মরিচ, নারিকেল, কলই শাক,কপি পাতা, মটরসহ ৫৫ রকমের ভর্তার আয়োজন করেন। ব্যতিক্রমী এই আয়োজনে অতিথি হন শহরের বিভিন্ন এলাকার ১৫ শতাধিক নারী, পুরুষ ও শিশু। এদের মধ্যে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। আমন্ত্রিত অতিথিদের আয়োজকরা বাসমতি চালের ভাত আর ৫৫ রকমের ভর্তা দিয়ে খাবার পরিবেশন করা হয়।
প্রতিযোগিতায় অংশ নেয়া একাধিক নারী জানান, গ্রামবাংলার ঐতিহ্যবাহী বাহারি ভর্তার স্বাদ পেয়ে তৃপ্তিসহকারে খেলাম। ভর্তাগুলো এতোটাই স্বাদের আর মজাদার হয়েছিল খাবার শেষে বোঝার উপায় ছিলনা কি খাবার খাওয়ানো হয়েছিল । খাবার অপচয়ও হয়নি। মুন্সীগঞ্জ জেলার পাশাপাশি সারাদেশে এমন আয়োজন করা হোক।
এর আগে শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ী খেলোয়াদের মধ্যে পুরস্কার বিতরন করা হয় । এত সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ উল ইসলাম, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এ্যাড. মজিবুর রহমান, পৌর কাউন্সিলর ফরহাদ হোসেন আবির, নাট্যকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলম ঢালী প্রমুখ।

স/এষ্