ঢাকারবিবার , ১৮ মার্চ ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে শিশুর হাতে শিশু খুণ


মার্চ ১৮, ২০১৮ ৭:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জে শিশুর হাতে শিশু খুণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সদর উপজেলার দক্ষিন চর মশুরা গ্রামে শিশুর হাতে শিশু খুণ হয়েছে। শনিবার সন্ধায় পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। জানাগেছে, দক্ষিন চরমশুরা গ্রামের আছানউল্লাহ বেপারীর ছেলে দক্ষিন চরমশুরা প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র আরাফাত (৯) শনিবার সকাল ১০টার দিকে তার বাড়ির পাশের আলু জমিতে আলু কুড়াতে গিয়েছিলো। এ সময় ওই জমির মালিক শাহালম এর ছেলে রাতুল (১০) তাকে নারকেল গাছের ডাল দিয়ে মাথায় ও মুখমন্ডলে পিটিয়ে গুরুতর জখম করে। পরে আহত অবস্থায় তাকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরফাত মৃতূবরণ করে।

নিহত আরফাতের বাবা আছানউল্লাহ বেপারী জানান, আমার ছেলে রাতুলদের আলু জমিতে যাওয়ায় রাতুল এর বাবা শাহালম এর সামনে আমার ছেলেকে রাতুল পিটিয়ে গুরুতর জখম করে। পরে আমার ছেলেকে চিকিৎসা নিতে হাসপাতালে আনতে চাইলে ওরা বাধা দিয়ে বলে শুয়াইয়া রাখ এমনিই ভাল হইয়া যাইবো। এ ব্যাপারে সদর থানার ওসি আলমগীর হোসাইন জানান,এই ঘটনায় নিহতের বাবা আছানউল্লাহ বেপারী বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেছে। #

স/মা