ঢাকামঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে শিম চাষে বাম্পার ফলন

admin
নভেম্বর ২৪, ২০২০ ১১:১৭ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জে শিম চাষে বাম্পার ফলন

এম এম রহমান: মুন্সীগঞ্জ জেলার কৃষকের মুখে হাসি এনে দিয়েছে মাচা পদ্ধতিতে শিম চাষ । প্রতিবছরই কৃষকরা আধুনিক এ পদ্ধতি অবলম্বন করে বাণিজ্যিকভাবে শিম চাষ করে বিভিন্ন উপজেলার প্রান্তিক কৃষকরা ।

এতে বেশ লাভবানও হচ্ছেন কৃষকরা। শীতের এই মৌসুমে বাজারে শিমের এর চাহিদাও বেড়েছে অনেক। চাহিদা অনুপাতে বাজারে শিম এর দামও বেশী। দিন দিন জেলার চাষিরা এমন মাচা পদ্ধতির শিম চাষের দিকে অন্য কৃষকরাও ঝুঁকে পড়ছেন।

ক্রেতাদের চাহিদার বেশী মুন্সীগঞ্জর শিমের । স্বাদে এবং পুষ্টিতে এই জেলার শিম অন্যান্য জেলার চেয়ে অনেকটাই ভালো। চাহিদা আর স্বাদের কারনে বাজারে এর দাম কেজিতে ৫/১০ টাকা বেশীতেই বিক্রি হয়।

জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর মুন্সীগঞ্জ জেলায় ৮৩০ হেক্টর জমিতে শিম চাষ হয়েছে। গত বছরের তুলনায় এটি প্রায় দ্বিগুণ। জেলার বিভিন্ন উপজেলার অধিকাংশ কৃষক বাণিজ্যিকভাবে শিম চাষ করছেন এবং অনেক সাফলতাও পাচ্ছেন। তাই মাচায় স্থানীয় জাতের শিম চাষকারীর সংখ্যা প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে।

সরেজমিনে জেলার বিভিন্ন উপজেলার সবজি উৎপাদনের জন্য সুপরিচিত এলাকাগুলো ঘুরে দেখা গেছে , কৃষকরা উঁচু জমিতে বা ভিটে জমিতে মাচা পদ্ধতিতে শিম চাষ করেছেন। অনেকে চারা তৈরী করে পরবর্তীতে জমিতেও মাচা পদ্ধতি করে দিয়েছে।

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকিশোরগঞ্জ, মহাখালি, বজ্রযোগিনী, রামপাল ও শিলই এলাকার বিভিন্ন স্থানে এবছর মাচা পদ্ধতিতে শিম চাষ করেছে স্থানীয় কৃষকরা। এছাড়ও অধিকাংশ মাঠেই শিম চাষ করা হয়েছে। বছর দুই আগেও মাঠে এভাবে শিম চাষ দেখা যায়নি। সাধারণত এ অঞ্চলে বাড়ির আঙিনায় ছোট মাচা অথবা ঘরের চালে শিম চাষ করা হতো।

সেই শিম পরিবারের চাহিদা মিটিয়ে আত্মীয়স্বজনের মাঝে বিতরণ বা বাজারে বিক্রি করা হতো। বলা চলে গৃহিণীরা শখের বশে বাড়ির আঙিনায় শিম গাছ লাগাতেন। তবে বাজারে ব্যাপক চাহিদা থাকায় কৃষকরা এখন ঘরের আঙিনা থেকে শিমকে নিয়ে গেছেন মাঠে। আর মাঠে তা বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে মাচা করে। ফলে জেলার কৃষকদের মুখে এখন হাঁসি ফুটেছে। বাজারে বিক্রি করে প্রচুর দাম পাচ্ছে তারা।

কৃষক কবির হালদার বলেন,‘মাচায় শিম চাষ তুলনামূলক ব্যয়বহুল হলেও এ পন্থায় চাষ করলে ফলন বেশি পাওয়া যায়।’ শিম চাষের মাচা করতে বেশ খরচ হয়। তবে, সেচ, সার ও কীটনাশক অন্য ফসলের মতো প্রয়োগ করতে হয় না। ফলে গড় খরচ বেশি না হওয়ায় কৃষকরা শিম চাষের দিকে বেশি ঝুঁকছেন।

তিনি আরো বলেন, বর্তমানে বাজারে প্রতিটি কেজি দেশীয় শিম খূচরা ৬০ থেকে ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজারে শিমের ব্যাপক চাহিদা, দামও ভালো, সে কারণে কৃষকরা এ বছর বেশ লাভবান হয়েছেন। এবছর থেমে থেমে বৃষ্টি বর্ষনের কারণে শিম গাছের কিছুটা ক্ষতি হয়েছে, তারপরও গাছে যে পরিমাণ ফলন হয়েছে তাতে বেশ লাভবান হচ্ছে কৃষকরা।

পাইকারী সবজি বিক্রেতা আমির হোসেন বলেন, ‘শীতকালীন শিম প্রতিটি পরিবারে এখন জনপ্রিয় এক সবজি। বাজারে অন্য সবজির তেমন চাহিদা না থাকলেও শিমের রয়েছে বেশ চাহিদা।

জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো: শাহ আলম বলেন, জেলার প্রতি ইঞ্চি মাটি আলু,ধান-পাটসহ সব ধরনের সবজি চাষে অত্যান্ত উপযোগী। কৃষকরা বর্তমানে বাণিজ্যিকভাবে শিম চাষ শুরু করেছেন। এবছরও শিম চাষিরা বেশ লাভবান হচ্ছে। কৃষকরা যাতে আরও বেশি শিম চাষে মনোযোগী হন সেজন্য তাদেরকে নানা ধরনের পরামর্শ দিচ্ছি।

স/এষ্