মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের পশ্চিম মুক্তারপুরে শাহ সিমেন্ট কোম্পানির বিরুদ্ধে স্থানীয় জমির মালিকরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। রবিবার সকালে মুন্সীগঞ্জ শহরের প্রেসক্লাবের সামনে এই মানবন্ধনে ভুক্তভোগী জমির মালিকদের ব্যানারে প্রায় ২ শতাধিক নারী পুরুষ অংশ গ্রহন করে।
মানববন্ধনে ভুক্তভোগী জমির মালিকরা শাহ সিমেন্ট কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করে বলেন, জমির মালিকদের না জানিয়ে জোর পূর্বক স্থাপনা নির্মাণ, প্রতারনার আশ্রয় নিয়ে শাহ সিমেন্ট কোম্পানি আনুমানিক ৫০ একর জমি অবৈধভাবে জোর পূর্বক দখল করে নিয়েছে।
এ নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সভাকক্ষে একাধিকবার বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় কোম্পানি কর্তৃপক্ষ জমির মালিকদের ন্যায্য মূল্য পরিশোধ করে সাব কবলা রেজিস্ট্রি করে নিবে বলে দিন ও তারিখ নির্ধারন হয়। কিন্তু আবুল খায়ের গ্রুপের শাহ সিমেন্ট কোম্পানি কর্তৃপক্ষ জমির মালিকদের জমিতে যাওয়ার পথে বাউন্ডানি নির্মাণ ও স্থায়ী স্থাপনা নির্মাণ অব্যাহত রাখে।
বর্তমানে ভুক্তভোগী জমির মালিকরা জমিতে যেতে পারছেনা। হামলা , মামলা ও ভয়বীতি দেখানো হচ্ছে ভুক্তভোগীদের। দখল হওয়া জমি পূণরুদ্বারে ভুক্তভোগীরা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং পরবর্তীতে আরো কঠোর কর্মসূচীর ঘোষনার হুশিয়ারি দেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যায়। পরে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্বারক লিপি প্রদান করেন। এ সময় প্রকৃত জমির মালিকদের মধ্যে উপস্থিত ছিলেন, বজলুর রহান, দেলোয়ার খাঁন, মো: নাসির উদ্দিন, মো: আজিজ, ইদ্রিস আলী,লুৎফর রহমান, শরিক দল নেতা আলহাজ্ব আব্দুল বাতেন, সহ প্রায় ২০ ভুক্তভোগী জমির মালিক।
স/এষ্

