মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৭ উপলক্ষে সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শিশু একাডেমির শিশু শিল্পীরা ভাষা আন্দোলনের শহীদদের স্বরনে দেশের গানসহ নানা ধরনের দেশাত্ববোধক গান পরিবেশন করেন। শিশু শিল্পীদের মুখে ভাষা আন্দোলনের গান শুনে আগত দর্শকদের মাতিয়ে তোলেন উদীয়মান এই শিশু শিল্পীরা। তাছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরাও গান পরিবেশন করেন। বাংলা ভাষা যে মায়ের মুখে প্রথম শোনা বুলি এটা জানতে, বাংলা ভাষার মর্ম বুঝতে ও বাংলা ভাষার মর্যাদা রাখতে নতুন প্রজন্ম উৎসাহী হবে বলে মনে করেছেন আগত অনেকে। ভিন দেশীদের সংস্কৃতি ও ভাষা পরিহার করে সর্বক্ষেত্রে বাংলাভাষার সঠিক ব্যবহার ও বাংলাতে কথা বলে আগামী প্রজন্ম মায়ের ভাষার মূল্য দিবে এমনটাই দাবি সকলের। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সায়লা ফারজানা, বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনিছুজ্জামান আনিছ, সরকারী হরগঙ্গা কলেজের অধ্যক্ষ ড. মীর মাহফুজুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা শিশু একাডেমির প্রশিক্ষক মনি আচার্য, সহকারী শিক্ষক আলমগীর হোসেনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সর্ব শ্রেনীর পেশার মানুষ এতে অংশ গ্রহন করেন।
স/শা

