মুন্সীগঞ্জ প্রতিনিধি: সারাদেশের মত লবনের দাম ২০০ থেকে ৩০০ টাকা হবে এমন গুঁজব এখন ছড়িয়ে পড়েছে মুন্সীগঞ্জ জেলার বাজারগুলোতে।
মঙ্গলবার দুপুর থেকে গ্রামগঞ্জের হাটবাজার এবং জেলা শহর ও উপজেলার বাজারগুলোতে লবন ক্রেতাদের উপচে পড়া ভিড় পড়ে। বিকালের দিকে মুন্সীগঞ্জ শহরের বাজারটিতে শত শত মানুষ ভিড় জমায় ।
মূহুর্তের মধ্যে লবন শুণ্য হয়ে যায় বাজারের মুদি দোকানগুলো। ক্রেতারা চাহিদার তুলনায় ৫,১০ এবং ২০ প্যাকেট করে কিনে নিয়ে যায়। সন্ধ্যার পর পর বাজারগুলো লবন সংকটে পড়ে।
পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইলোরা ইয়াসমিন বাজার মনিটরিংয়ে এসে দোকানদারকে ১ কেজির বেশী লবন বিক্রি না করার পরামর্শ দেন। অন্যদিকে জেলার উপজেলার বাজারগুলোতে গণসচেতনতা এবং গুজবে কান না দেয়ার জন্য মাইকিং করে।
এদিকে লবন গুজবে অতিরিক্ত লবন কেনার দায়ে প্রায় ১৫ জনকে আটক করা হয়েছে বলে জানাগেছে। জেলা শহরের বাইরে উপজেলার বাজারগুলোতে অতিরিক্ত মূল্যে লবন বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
স/এষ্

