ঢাকামঙ্গলবার , ১৬ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে লঞ্চের ধাক্কায় ধুমড়ে মুচড়ে গেলে নোঙ্গর করা লঞ্চ

admin
জানুয়ারি ১৬, ২০১৮ ১২:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

॥ ঘন কুয়াশার কারনে পথ হারিয়ে তীরে উঠল আরেকটি লঞ্চ !

এম.এম.রহমান,মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে সোমবার ভোর ৫টায় ঘন কুয়াশার কারনে ঢাকাগামী লঞ্চের ধাক্কায় নোঙ্গর করা ২ টি লঞ্চ ধুমড়ে মুচড়ে যায়। স্থানীয় সুত্রে জানাযায়, ঢাকা- গামী এমভি কালাম খাঁন ১ ঢাকার দিকে মুন্সীগঞ্জ লঞ্চঘাটের পাশ দিয়ে যাচ্ছিল । তখন নদীতে ছিল বেশ কুয়াশা। পাশাপাশি আরেকটি লঞ্চ আড়াআরি ভাবে চলতে থাকে। ঐ লঞ্চটিকে সাইড দিতে গিয়ে এমভি কালাম খাঁন লঞ্চের চালক লঞ্চটির নিয়ন্ত্রন হারিয়ে ফেলে । এ সময় মুন্সীগঞ্জ টার্মিনালে নোঙ্গর করা অবস্থায় থাকা নারায়নগঞ্জ – মুন্সীগঞ্জ রোডে চলাচলকারী খাজা এক্সপ্রেস ও দারাশিকো লঞ্চে ধাক্কা লাগে । মুহুর্তেই ধুমড়ে মুচড়ে যায় খাজা এক্সপ্রেসের এক পাশের অংশ । পাশাপাশি দারাশিকো লঞ্চেরও ব্যাপক ক্ষতি হয় । তবে লঞ্চে কোন স্টাফ ছিলনা । অপরদিকে ভোর ৪ টার দিকে পাতারহাট থেকে ছেড়ে আসা পাতারহাট ১ লঞ্চটি ঘন কুয়াশায় পথ হারিয়ে ধলেশ্বরী নদীর শাহ সিমেন্ট সংলগ্ন চরে উঠে যায় । এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। অনেক চেষ্টার পর লঞ্চটি তীর থেকে নামানো সম্ভব হয়নি । লঞ্চটির বেশীরভাগ অংশ চড়ে আটকে রয়েছে । মুন্সীগঞ্জ লঞ্চঘাটের ইজারাদার দ্বিল মোহাম্মদ কোম্পানি জানান, লঞ্চগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে । সকালের দিকে ট্রলারযোগে লঞ্চে থাকা যাত্রীরা মুন্সীগঞ্জ ঘাটে এসে বিকল্প পথে ঢাকা চালে গেছে ।

স/এষ্