মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে র্যাব ১১ মুন্সীগঞ্জ এর একটি দল পৃথক অভিযান চালিয়ে ৪,১১১ পিস ইয়াবা , নগদ অর্থ ও নারী মাদক ব্যবসায়ীসহ ৪ জনকে আটক করেছে। বৃহস্পতিবার বিকাল থেকে কোম্পানিক কমান্ডার এএসপি মহিতুল ইসলামের নেতৃতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চলে। র্যাব জানায়, বৃহস্পতিবার বিকাল থেকে পৃথক তিনটি স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। প্রথমে মুন্সীগঞ্জ সদর উপজেলার রনছ গ্রাম থেকে লিখন মিয়ার বাড়ীর ভাড়াটিয়া মাদক ব্যবসায়ী সবুজ ইসলাম সাইফুল ইসলাম (৩০) কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০২ টি মোবাইল সেট উদ্ধার করা হয়। সাইফুল রিকাবি বাজার এলাকার আব্দুল আজিজ এর পুত্র।
একই দিনে মুন্সীগঞ্জ শহর ঘেষা নারায়নগঞ্জ জেলার সোানার গাঁ থানাধীন চর হোগলা গ্রামের দুলাল হোসেনের ঘরে অভিযান পরিচালনা করে মোসা: শারমিন (৩০ ) কে আটক করে । এর সময় তার হেফাজত হতে ২০২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ টি মোবাইল সেট উদ্ধার করা হয় । শারমিন চর হোগলা গ্রামের দুলাল হোসেনের স্ত্রী ।
অপরদিকে রাত ৮ টার দিকে জেলার সিরাজদিখান উপজেলার উত্তরগুয়াখোলা গ্রামে অভিযান চালিয়ে মো: ইউসুফ আলী (৪২) ও মৃনাল মৃধা (৪৬) কে আটক করে । এ সময় তাদের কাছ থেকে ১০৭৬ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৭৩৫০ টাকা উদ্ধার করা হয় । আটককৃত মো: ইউসুফ আলী গ্রয়াখোলা গ্রামের মৃত সিদ্দিক মিয়ার পুত্র। মৃনাল একই গ্রামের আজিজের পুত্র ।
র্যাবের এএসপি মো: মহিতুল ইসলাম জানান, ৪ জনের কাছ থেকে সর্ব মোট ৪,১১১ পিস ইয়াবা, নগদ ৭,৩৫০টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন ।
স/এষ্

