ঢাকামঙ্গলবার , ২৫ জুন ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে র‌্যাবের অভিযানে ৩৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

admin
জুন ২৫, ২০১৯ ১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

এম.এম.রহমান.মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান শিয়ালদি এলাকা থেকে ৩৯০পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে।

সোমবার (২৪জুন) দুপুর দেড়টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-১১ জানায়, র‌্যাব-১১, সিপিসি-১, এর কমান্ডার পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান এর নেতৃত্বে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন পশ্চিম শিয়ালদি গ্রামের ভাড়াটিয়া গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারী স্বামী আমিনুল ইসলাম (৩৬) স্ত্রী মাসুমা আক্তার মিতু (২৮) আটক করি। এ সময় তাদের কাছ থেকে ৩৯০ পিস ইয়াবা ও নগদ ৭ হাজার ৫শ টাকা মোবাইল সেট জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন পশ্চিম শিয়ালদি গ্রামস্থ মোঃ আব্দুর রশিদ মৃধার ভাড়াটিয়া। গ্রেফতারকৃত হলো মোঃ আমিনুল ইসলাম (৩৬), পিতা- মৃত ঢালু ছৈয়াল, মোছাঃ মাসুমা আক্তার মিতু (২৮), স্বামী- মোঃ আমিনুল ইসলাম/পিতা- আব্দুর রশিদ মৃধা, উভয় গ্রাম- আব্দুল্লাহপুর সলিমাবাদ কাঁচারীপাড়, থানা- টংগীবাড়ি, জেলা-মুন্সীগঞ্জ।

মাদক ব্যবসায়ীরা স্বামী-স্ত্রী হওয়ায় গোপনে দীর্ঘদিন যাবৎ মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চালিয়ে আসছে। তারা এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

স/এষ্