মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের মাঝিকান্দি এলাকায় রাতের আঁধারে আধা পাকা কাউন কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দিবাগত রাতে কালু বকাউলের রোপনকৃত ফসলি জমিতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্র জানায়, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত – ১৫ দিন ধরে স্থানীয় মারাফত আলী,মানিক ঢালী এবং কালু বকাউল গংদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ সৃষ্টি হয়। গত ১১ই মে সাবেক ইউপি সদস্য মারফত আলী মেম্বারের বিরুদ্ধে ভুমি দস্যুুতা এবং চাঁদাবাজির অভিযোগ এনে মানববন্ধন করে এলাকার লোকজন।
মানববন্ধনে অংশ গ্রহনকারীরা মারফত আলী মেম্বারকে ভূমিদস্যু এবং চাঁদাবাজ উল্লেখ করে তাকে গ্রেফতারের দাবি জানান। আর এতেই বড় মাঝিকান্দি এবং ছোট মাঝিকান্দি গ্রামে দু”টি গ্রুপিং সৃষ্টি হয়। এক পক্ষের দাবি মারফত আলী ভূমিদস্যু । অপরপক্ষের দাবি মারফত আলী ভূমিদস্যু, সে কার কোন জমি দখল করছে ? কার নিকট চাঁদাদাবি করছে এটার প্রমান দিতে হবে।
এ নিয়ে গত ১৫ দিন ধরে এলাকায় দু”পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে কালু বকাউলের জমিতে চাষকৃত আধা পাকা ২ শতাংশ জমির কাউন কেটে নিয়ে যায় দূর্বৃত্তরা। দু”পক্ষের উত্তেজনার মধ্যে তৃতীয় পক্ষের কোন একটি স্বার্থেন্ন্ষেী মহল কাউন কেটে পরিস্থিতি আরো ঘোলাটে করছে । এমনটাই দাবি স্থানীয় মহলের ।
হাজী আবুল কালাম ওরফে কালু বকাউল বলেন, আমি এই জমিটি ক্রয় করে মালিক হয়েছি। এখন এই জমিতে মৃত খোরশেদ ঢালীর ছেলে অংশ পাবে বলে দাবি করে। তার সাথে মারফত আলী মেম্বারের বিরোধ চলমান। এরই মধ্যে মানিক গংরা মারফত আলীর বিরুদ্ধে মানববন্ধন করেছে। আমি তাদেরকে বলেছি তারা যদি জমি পায় তাহলে কাগজপত্র নিয়ে বসুক। তারা বসেনা এবং কাগজও দেখায়না।
তবে কে বা কারা আমার জমির কাউন কেটে নিয়ে গেছে এখনও জানতে পারিনি। তবে এলাকার পরিস্থিতি আরো ঘোলাটে করার জন্য দুস্কৃতিকারীরা এঘটনা ঘটিয়েছে। আমি এই কাউন কাটার বিষয়ে মুন্সীগঞ্জ থানায় মামলা দায়ের করার সকল প্রস্তুতি নিয়েছি।
স/এষ্

