এম এম রহমান,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে গতকাল রাত ভর জেলা জুড়ে গুজব আতংক ছড়িয় পড়ে। ফেসবুকে একটি চক্র এই গুজব ছড়ায়। মহুর্তে গুজবে বিশ্বাস করে মসজিদের মাইক থেকে মাইকিং করে পুরো জেলায়। মোবাইল ফোনেও ছড়াতে থাকে এই গুজব। রাতভর পুলিশ সতর্ক হয়ে টহল আরো বেশী জোরদার করে।অনুসন্ধান করে তথ্য সংগ্রহ করে জানা যায় জেলার কোথাও কোন চুরি কিংবা ডাকাতির ঘটনা ঘটেনি। চক্রটি গুজব ছড়িয়ে ফেসবুকে ডাকাতি করেছে।
এ ঘটনায় টংগিবাড়ী উপজেলার হাসাইল গ্রামের জলিল গাইনের পুত্র এবাদুল গাইন(২৮) কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় হাসাইল বাজার থেকে তাকে আটক করে টংগিবাড়ী থানা পুলিশ। জানাগেছে, সোমবার রাতে উপজেলার পাঁচগাও ও পার্শবর্তী লৌহজং উপজেলার কলমা গ্রামে ডাকাত পড়েছে বলে এবাদুল গাইন ফেসবুকে একটি স্ট্যার্টাস দেন।
সেই স্ট্যার্টাসের সুত্র ধরে আশেপাশের কয়েকটি গ্রামে মুহুত্বেই আতঙ্ক তৈরি হয় । খবর পেয়ে টংগিবাড়ী থানা পুলিশ রাতেই কয়েকটি এলাকায় অভিযান পরিচালনা করে। পরবর্তিতে তারা খোজ নিয়ে দেখে পুরো বিষয়টি গুজব। গতকাল রাতের সৃষ্ট গুজবের সুত্র ধরেই পুলিশ আজ মঙ্গলবার রাতে এবাদুলকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মোহাম্মদ আওলাদ হোসেন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর অপরাধে প্রাথামিক জিজ্ঞেসাবাদের জন্য এবাইদুল নামের একজনকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, কলমা ও পাঁচগাঁও এলাকায় ডাকাতি হচ্ছে এরকম একটি গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ায় সে। এতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।
এদিকে করোনায় এই দূর্যোগের সময় মানুষ যেভাবে গুজবে বিশ্বাসী হচ্ছে। বিষয়টি যেন দুষ্ট রাখাল আর বাঘের গল্পতে পরিনত না হয় এমনটাই ভাবছেন সচেতন মহল। তাই এই সময়টাতে কোন গুজব নয়। সবার প্রয়োজন সচেতনতা এবং সতর্কতা ।
স/এষ্

