মুন্সীগঞ্জ প্রতিনিধি: যৌন হয়রানিকে না বলুন, সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলুন এই স্লোগানে ব্যাকের আয়োজনে মুন্সীগঞ্জে কমিউনিটি নেটওয়ার্ক কমিটির প্রথম ত্রৈমাসিক সভা অনুষ্টিত হয়েছে। বুধবার সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্টিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক কমিটির , মুন্সীগঞ্জ জেলার আহব্বায়ক খালেদা খানম, সদস্য সচিব হামিদা খাতুন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও জেলা নেটওয়ার্ক কমিটির সদস্য সোনিয়া হাবিব লাবনী, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক তানভীর হাসান, মহাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বিরাজ, নেটওয়ার্ক কমিটির সদস্য মাসুদ ফকরি খোকন প্রমুখ। সভায় বক্তারা বলেন, দেশে এখন শতকরা ৮৭ ভাগ নারী যৌন হয়রানির শিকার। সচেতনতা এবং সংবেদনশীলতার মাধ্যমে যৌন হয়রানি প্রতিরোধ করতে হবে। বক্তরা আরো বলেন, যেকোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য পারিবারিক ও সামাজিকভাবে সকলকে এগিয়ে এসে যৌন হয়রানি বন্ধে প্রতিবাদ এবং প্রতিরোধে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহব্বান জানানো হয়। বাল্য বিবাহ বন্ধে গ্রামের পাড়া মহল্লায় সচেতনামূলক আলোচনাসভা এবং স্কুল কলেজের পাশে বিশেষ সময়ে পাহাড়া বসিয়ে যৌন হয়রানি বা ইভটিজিং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে নানা পরিকল্পনার কথা ঘোষনা দেন।
স/এষ।

