মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগেঞ্জর মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম এর বিরুদ্ধে ষরযন্ত্রমূলক মিথ্যা অভিযোগ তুলে কুৎসা রটনার প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে পৌর এলাকাবাসী শনিবার দুপুরে পৌরসভার রিকাবী বাজারে বটতলা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রামগোপালপুর এলাকায় এসে শেষ হয় এতে অংশনেয় স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার শহ্রধিক মানুষ। এসময় তারা ষরযন্ত্রকারীদের বিচারের দাবীতে বিভিন্ন স্লোগান দেন।
পরে বিক্ষোভ কারীরা একই দাবীতে সড়ক অবরোধ করে। এসময় প্রধান বাজার এলাকায় সাময়িক ভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীরা জানান, মিরকাদিমের এক শ্রেণী কুচক্রকারীমহল নিজেদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন মিথ্যা অভিযোগ তুলে পৌর মেয়রের বিরোদ্ধে নানা কুৎসা রটনা করছে। এতে সাধারণ মানুষকে বিভ্রান্ত হওয়াতে পৌর এলাকার উন্নয়ন কাজে বাধাগ্রস্থ হচ্ছে। এব্যাপারে প্রশাসনের প্রতি ব্যবস্থা গ্রহনের দাবী জানান তারা। বক্ষোভে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাউন্সিলর সোহেল মনির, আবু তাহের, আব্দুল মজিদ, হারুন অর রশিদ, হাজী আজমান, আকমল মৃধা সহ স্থানী কাউন্সিলর ও আ’লীগ নেত্রীবৃন্দ।
স/এষ্

