এম এম রহমান, মুন্সীগঞ্জ: মা ইলিশ সংরক্ষনের জন্য প্রতি বছরের ন্যায় এ বছরও আগামী ১৪ই অক্টোবর থেকে ৪ই নভেম্বর পর্যন্ত এই ২২ দিন সকল প্রকার ইলিশ মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দিয়েছে। গত বছর জেলেরা নানা কৌশলে প্রশাসনের নজর এড়িয়ে প্রচুর মা ইলিশ শিকার করে।
পাশাপাশি নদীর তীরে প্রকাশ্যে বিক্রিও করেছিলে। প্রশাসনের একের পর এক অভিয়ানেও তাদেরকে ধমন করা যায়নি। সরকারী নিষেধাজ্ঞা মেনে তালিকাভুক্ত জেলেরা মাছ ধরা থেকে বিরত থাকলেও মৌসুমী জেলেরা মানে না সরকারী কোন নিষেধাজ্ঞা।
জেলা মৎস্য অফিসের দেয়া তথ্য মতে, প্রতিবছর মা ইলিশ ধরার নিষেধাজ্ঞার সময়টাতে জেলার ৩,৬৭১ জন তালিকাভুক্ত জেলেকে ২০ কেজি করে চাল দেয়া হয়েছিলো। এবছরও সরকার জেলেদেরকে চাল দিবে। এবারের মা ইলিশ সংরক্ষন অভিযান সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা মৎস্য বিভাগ।
অনুসন্ধান করে জানাগেছে, এ বছরই মা ইলিশ আহরনের জন্য তালিকাভুক্ত কিছু অসাধু জেলে এবং তালিকার বাইরে থাকা হাজারো মৌসুমী জেলেরা পদ্মা নদী তীরবর্তী গ্রামগুলোতে জালের সেট তৈরীর কাজে ব্যস্ত সময় কাটাচ্ছে। গ্রামগুলোর বাড়ীতে বাড়ীতে চলছে ইলিশের জাল তৈরীর প্রস্তুতি।
এ সময় স্থানীয়রা জানান, এবারও মৌসুমী জেলেরা মা ইলিশ শিকার করার জন্য প্রস্তুতি নিচ্ছে। দেশের মৎস্য সম্পদ রক্ষার্থে নিষিদ্ধ কারেন্টজালগুলো জব্দ করা জরুরি। পাশাপাশি যারা মা ইলিশ বিক্রির সাথে জড়িত তাদেরকে সনাক্ত করা এবং মাছ ক্রয় বিক্রয়ের স্থানগুলো চিহ্নিত করতে হবে।
প্রশাসনের যদি কঠোর অবস্থানে থাকে এবং সাধারন মানুষ যদি সচেতন হয় তাহলে রক্ষা পাবে আমাদের এই জাতীয় সম্পদটি।
নাম প্রকাশ না করার শর্তে পদ্মা, মেঘনার একাধিক জেলে জানান, আমরা কষ্ট হলেও সরকারী আদেশ মেনে ইলিশ ধরা থেকে বিরত থাকি। কিন্তু তালিকার বাইরে আছে হাজার হাজার মৌসুমী জেলে। এ বছর মৌসুমী জেলেরা নতুন কৌশলে অবলম্বন করেছে।
সেটা হলো তারা মাছ ধরার উপকরকে তিনটি ভাগে ভাগ করেছে। জালের সেট ট্রলারসহ ৩টি থাকে। মৎস্য বিভাগ, কোষ্টগার্ড, নৌ পুলিশের অভিযানে মৌসুমী জেলেদের প্রথম সেট জব্দ করলে তারা আবার দ্বিতীয় সেট নিয়ে নদীতে মা ইলিশ শিকারে নেমে পড়ে।
এভাবে তারা তিনটি সেট ব্যবহার করে। অন্যদিকে কিছু তালিকাভুক্ত জেলেও মৎস্য সমিতির নেতাদের আশ্রয়ে ঠিক এই কৌশলে মা ইলিশ শিকার করে।
মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা সুনীল মন্ডল জানান, সরকারী ঘোষনা অনুযায়ী লিফলেট, কোন জেলে বা অসাধু ব্যক্তি মা ইলিশ ধরা, পরিবহন এবং বিক্রয়ের সাথে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলে, জেলেরা মা ইলিশ আহরন এবং বিক্রির জন্য যতোই কৌশলী হউক না কেন দিনরাত অভিযান করে তাদেরকে আইনের আওতায় আনা হবে।
স/এষ্

