ঢাকাবুধবার , ২২ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে মামলা করার জন্য মিথ্যার আশ্রয় নিলেন মা এবং মেয়ে

admin
এপ্রিল ২২, ২০২০ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: সম্প্রতি মুন্সীগঞ্জের চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দি ও ছোট মোল্লাকান্দি গ্রামে আহাম্মদ হালদার, মিনার হোসেন, মজিবর বেপারী, সৈয়দ খাঁন গংরা দুটি গ্রামে দফায় দফায় ককটেল হামলা চালিয়ে ভাংচুর করে ১০টি বাড়ীতে। এ সময় অন্তত ১৫ জন আহত হয়। এ ঘটনায় আহাম্মদ গংদের বিরুদ্ধে সেলিম হালদার বাদী হয়ে মুন্সীগঞ্জ থানায় বিস্ফোরক আইনে মামলা করেন।

দুটি গ্রামের একাধিক ভুক্তভোগী জানান, থানায় বিস্ফোরক আইনে মামলা হওয়ার পর থেকে আহাম্মদ গংরা দুটি গ্রামে আবারও ককটেল হামলা, মিথ্যা মামলা এবং ককটেল ফাটিয়ে ত্রাশ সৃষ্টি চেষ্টা চালাচ্ছে। তারই অংশ হিসাবে কোহিনূর বেগম নামের এক নারী মিথ্যা নাটক সাঁজিয়ে প্রতিপক্ষ সেলিম হালদার এবং মোল্লা বংশের লোকদের ফাঁসাতে নিজের গাঁয়ের কাপড় চোপড় ছিড়ে মেয়ে সালমাকে নিয়ে চলে আসেন মুন্সীগঞ্জ থানায়।

করোনা আতংকের মধ্যে সারা বিশ্ব যেখানে আতংকিত । সেখানে এই চক্রটি ককটেল বাজি আর মারামারিকেই বেশী গুরুত্ব দিচ্ছে। করোনা মোকাবেলায় সরকারী নির্দেশনা মেনে ঘরে থাকার চেয়ে ওদের কাছে গুরুত্বপূর্ন হলো সংঘাত, সংঘর্ষ এবং মামলাবাজি।

স্থানীয় গ্রামবাসীদের মোবাইল ফোনে ধারন করা একটি ভিডিওতে দেখা যায়, স্থানীয় মোস্তফা হালদার তার ভাইয়ের স্ত্রী কোহিনূর বেগমের কাপড় চোপড় ছিড়ে ফেলে এবং মারধর করছে। এ সময় সালমা এবং খোরশেদা নামের দুই নারী কোহিনূরকে শিখিয়ে দিচ্ছে যে, তুই থানায় গিয়ে বলবি সেলিম হালদার গংরা তোকে মারধর করে কাপড় চোপড় ছিড়ে ফেলছে। পুলিশ আমাদের। ওরা আমাদের পক্ষে আসছে তদন্ত করতে।

মিথ্যা ঘটনা সাজিয়ে মামলা করার জন্য কোহিনূরের মেয়ে সালমা তার মাকে নিয়ে থানায় গিয়ে অভিযোগ দেয়। এর আগে কোহিনূর প্রচার করে যে,আহাম্মদ গং এর পক্ষে পুলিশ মামলা না নেয়ায় মোল্লারা এলাকায় জনগমাগম করে খিচুরি বিতরন করেছে।

মুন্সীগঞ্জ সদর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিচুর রহমান জানান, এ ঘটনায় সালমা নামের এক নারী অভিযোগ করেছে। সেটা আমরা তদন্ত করে দেখবো। তবে ঘটনাস্থলে গিয়ে পুলিশ খিচুরির ডেগ এবং জনসমাগম পায়নি।

স/এষ্