ঢাকারবিবার , ১০ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ আটক-১

admin
মে ১০, ২০২০ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

এম এম রহমান,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা গ্রামে ১৫ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষনের অভিযোগে তাজির ইসলামকে (৩৫) নামের একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার বিকাল ৪টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। এই ঘটনায় শনিবার বিকেলে মুন্সীগঞ্জ সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। আটক তাজির ইসলাম নোয়াদ্দা গ্রামের ওমর গাজীর ছেলে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিচুর রহমান জানান, মধ্যরাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে মাদ্রাসা ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে তানজির ইসলাম। পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানানো হলে অভিযুক্তকে আমরা গ্রেফতার করি।

ধর্ষনের শিকার মাদ্রাসা ছাত্রীকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎস্যা দেওয়া হচ্ছে। এই ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করা হয়েছে।

স/এষ্