ঢাকাশুক্রবার , ২০ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে মাদক মামলায় পঞ্চসার ইউপি সদস্য ইমরান হোসেন জেলহাজতে

admin
এপ্রিল ২০, ২০১৮ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে মাদক মামলায় পঞ্চসার ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন যুবলীগের একাংশের সভাপতি মো: ইমরান হোসেন’র আর্ত্মসমর্পণের পর জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। আদালত সুত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ সদর থানায় দায়ের করা ১০০ বোতল ফেন্সিডিল মামলা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন ছিল যাহার নং সেশন ৩/১৩ । উক্ত মামলায় ইউপি সদস্য ইমরানসহ ৩ জন আসামী দীর্ঘদিন পলাতক থাকার পর গত ১২-০৪-১৮ ইং বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: আ: আউয়াল এর আদালতে আতœসমর্পন করে জামিনের আবেদন করে । আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গতকাল বৃহস্পতিবার ঐ মামলার পূনরায় জামিন শুনানীর কথা থাকলেও অতিরিক্ত জেলা ও দায়রা জজের বদলী জনিত কারনে নিয়মিত আদালত বসেনি। বর্তমানে ইমরান জেলহাজতে রয়েছে ।
উক্ত মামলায় অপর আসামীরা হলো ইমরানের ছোট ভাই সমরাজ সম্রাট এবং তাদের অন্যতম সহযোগী বাবু। ইমরান ও সমরাজ মালির পাথর এলাকার নুরু মিয়া মাদবরের ছেলে এবং সহযোগী বাবু একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে ।
এদিকে মাদক ব্যবসায়ী ইমরান ও তার সহযোগীরা জেলে থাকায় স্থানীয় সাধারন মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন এলাকার সাধারন মানুষ । ইমরান ও তার সহযোগীদের বিরোদ্ধে মালির পাথর ও আশপাশের এলাকায় ত্রাশের রাজত্ব কায়েমের মাধ্যমে মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ অপকর্ম করে আসছিলো বলে অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে আসামীপক্ষের আইনজীবি খাঁন মো: ইব্রাহিম খলিলুল্লাহ জসিম বক্তব্য দিতে অস্বীকার করে ।

স/এষ্