ঢাকারবিবার , ১৫ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে মাটির তৈরী তৈজসপত্র বিক্রি করেও চলছে না সংসার

admin
নভেম্বর ১৫, ২০২০ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জে মাটির তৈরী তৈজসপত্র বিক্রি করেও চলছে না সংসার

এম এম রহমান: গ্রাম বাংলায় মাটির তৈরি পণ্যের আর কদর নেই বললেই চলে। ঐতিহ্য হারাতে বসেছে এই শিল্পটি। এক সময় গ্রামীণ জনপদের মানুষ গৃহস্থালি, কৃষি পন্য মজুদ এবং রান্নাবান্না, খাবার পরিবেশনে মাটির তৈরি সরঞ্জামাদি ব্যবহার করত।

বাসা-বাড়ি এবং সামাজিক অনুষ্ঠানে ব্যবহার করা হতো মাটির তৈরি আসবাবপত্র। শিশু থেকে সব বয়সী মানুষ ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করিত মাটির তৈরী ব্যাংকে। এখন সময়ের বিবর্তনে বদলে গেছে সবকিছুই। গুটি কয়েক মানুষ জীবন ও জীবিকার তাগিদে মাটির তৈরী শিল্পের ব্যবসাকে আঁকড়ে ধরে আছেন অনেকে।

মুন্সীগঞ্জ শহরের পুরাচন কাচারি চত্বরে জীবন যুদ্ধে সংগ্রামী নারী মিনারা বেগমের মাটির তৈরী পন্য বিক্রির ছাপড়া দোকান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি তার দোকানে মাটির তৈরী মগ, হাঁড়ি পাতিল, বাসন, দইয়ের পাতিল, শিশুদের খেলনা, মাটির তৈরী শো পিচসহ অন্যান্য তৈজসপত্র বিক্রি করেন।

প্রতি মাসে তিনি এই দোকানের উপর নির্ভর করেই দুটি মেয়েকে নিয়ে শহরে থাকেন। স্বামী প্রায় ১২ বছর আগে দুটি মেয়েসহ তাকে ফেলে পূনরায় বিয়ে করে নিরুদ্দেশ। মেয়েদের নিয়ে জীবিকার তাগিদে তিনি এই পেশাকে আঁকড়ে ধরে আছেন। আমেনা বরিশাল থেকে এসব পন্য এনে দোকানে বিক্রি করে থাকেন।

আমানার গ্রামেরবাড়ী রংপুর জেলার পীরগাছা উপজেলার পবিত্রতা গ্রামের বাসিন্ধা। স্বামীর সাথে প্রায় ত্রিশ বছর আগে মুন্সীগঞ্জ শহরে আসেন তিনি। মাটির তৈরী পন্য বিক্রি করে সংসার চলেনা বলে অন্যের বাসায় ঝাড়ু মোছার কাজও করেন।

সরেজমিনে গিয়ে দেখাগেছে, দোকানে বসে মাটির পন্যের পসরা সাঁজিয়ে বসে আছেন। দীর্ঘক্ষন কোন ক্রেতার সমাগম নেই। এসময় তার সাথে কথা হলে তিনি বলেন, সারাদিনে সর্বোচ্ছ ৪শত টাকা এবং সর্বনিম্ন ৩শ টাকা বিক্রি হয় ।

কোন কোন দিন একটার পন্যও বিক্রি হয় না। এ ব্যবসায় বাসাভাড়া আর সংসার চালাতেই তার অনেক কষ্ট হয়। বাধ্য হয়ে তিনি দুপুরে এবং সকালে বিভিন্ন বাসা বাড়ীতে ঝাড়ু মোছার কাজও করেন। মাটির তৈরী পন্য বিক্রি করে মাসে তার কোন আয় থাকেনা । তার ঘরে ১৮ বছরের বিবাহযোগ্য মেয়ে আছে । মেয়েটা বেকার তাই সংসারের চালানোর তিনিই একমাত্র উপার্জনশীল ব্যক্তি।

মিনারা বেগম চমক নিউজকে বলেন, এই ব্যবসায় কোন মতে সংসার চলে। মাসে কোন আয় নেই। একটা মেয়ে আছে ওরে বিবাহ দিতে হবে। বাধ্য হয়ে দুপুরে এবং সকালে ২ ঘন্টা দোকান বন্ধ রেখে অন্যের বাসায় কাজ করি। প্রতিদিন দোকানে ক্রেতা পাইনা। আগের মত মাটির তৈরী পন্যের চাহিদা নেই।

বর্তমান প্রযুক্তির যুগে এই মাটির শিল্পের তৈরি মনকাড়া বিভিন্ন জিনিসের জায়গা দখল করেছে স্বল্প দামের প্লাস্টিক ও লোহার তৈরি পণ্য। তাই মাটির তৈরী এসব মনকাড়া সেই পণ্যগুলো এখন হারিয়ে যাওয়ার পথে।

স/এষ্