মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সদর থানায় কর্মরত মহিলা পুলিশ কনস্টেবল ফরিদা আক্তার( ২০)গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি ইউনুচ আলী জানান, রাত ২টায় ফরিদার আত্মহত্যার খবর পেয়ে, থানার পাশে নারী ব্যারাক থেকে লাশটি উদ্ধার করে বৃহস্পতিবার সকাল ১১ টায় ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, ফরিদা আক্তার মানিকঞ্জ জেলার শিবালয় থানার লক্ষীপুড়া গ্রামের ফরিদ দেওয়ানের মেয়ে । ১বছর যাবত সে পুলিশ বাহিনীতে কর্মরত ছিলো তার কং নং( ৮৪০)।
নিহত ফরিদা আক্তারের মামী সেলিনা বেগম জানান,বুধবার রাতে ভাগ্নীর সাথে আমার মোবাইলে স্বাভাবিক কথা হয়। ঐ দিন দিবাগত রাতে আত্মহত্যার ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে।
স/মা

