মুন্সীগঞ্জ প্রতিনিধি: মনোনয়ন প্রত্যাশী বীরমুক্তিযোদ্ধা আনিছুজ্জামন আনিছের বিশাল জনসভায় অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বুধবার বিকাল ৩ টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে এই জনসভা। মুন্সীগঞ্জ-৩ আসনের মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া দুই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মানুষের ঢল নামে জনসভায়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি,সদর উপজেলা চেয়ারম্যান ও একাদশ সংসদ নির্বাচনে মননোয়ন প্রত্যাশী বীরমুক্তিযোদ্ধা আনিছুজ্জামান আনিছ।
সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আফসার উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী ফয়সাল বিপ্লব, জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, কোষাধ্যক্ষ সোহরাব হোসেন পীর, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আমির হোসেন গাজী,জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এনামুল হক, আলী আহমদ বাচ্চু, সহ-সম্পাদক শামসুদ্দিন আহমেদ খায়ের, সদর উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক সামসুল কবির মাষ্টার, সহ-সভপতি আক্তারুজ্জামান জীবন,মুক্তিযোদ্ধা কাদের মোল্লা, গজারিয়া উপজেলার আওয়ামীলীগে সাধারণ সম্পাদক মো.আমিরুল ইসলাম, শহর আওযামীলীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন,সাধারণ সম্পাদক সাঈদুর রহমান, মহিলা আ”লীগ নেত্রী এ্যাড. সামসুন্নাহার শিল্পী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, মুক্তিযোদ্ধ সন্তান কমান্ডের সভাপতি জালালউদ্দিন রুমি রাজন প্রমুখ। তুণমূল মনোয়ন প্রত্যাশী আনিছুজ্জামান আনিছের পক্ষে রয়েছে দাবী করে বক্তরা তাকে একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামীলীগের মননোয়ন দেয়ার দাবী জানান। স/রর

