মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ শহরের মানিকপুর হাসপাতালের সামনে সন্ত্রাসী হামলার শিকার হয়েছে সাইফান সৌরভ (১৭) নামের এক ছাত্রলীগ নেতা। শুক্রবার দুপুর ১ টার দিকে সদর হাসপাতালের সামনে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় এবং আহতের পরিবার সুত্রে জানাগেছে, সাইফান সৌরভ মানিকপুর তুখুর একজন নেত।সে স্থানীয় সাংসদ এডভোকেট মৃনালকান্তি দাসের ছবি দিয়ে ব্যানার টানায় হাসপাতালের বাইরের দেয়ালে। অপর পাশে ছিলো আঃ রহমান নামের আরেক জনের ব্যানার।
এতেই ক্ষিপ্ত হয়ে উঠে আঃ রহমান গাজী, আল আমিন গাজী, কালাম হোসেনসহ ৭/৮ জনের একটি সন্ত্রাসী দল রহমান গাজীর হুকুমেই সৌরভের উপর হামলা চালায়। তারা এলোপাথারি কিল, ঘুষি ও ইট দিয়ে পিটিয়ে মাথা ফাঁটিয়ে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
এছাড়াও এই সন্ত্রাসীদের বিরুদ্ধে এলাকাবাসীর মাদক ব্যাপক অভিযোগ।এই আঃ রহমান গাজী কয়েক মাস আগেও একটি চাঁদাবাজি মামলার আসামী ছিলো। তাদের কারনে সাধারন মানুষ এলাকায় শান্তিতে থাকতে পারছেনা।
হামলার বিষয়ে জানতে চেয়ে রহমানগাজীকে ফোন করিলে তারা ফোন রিসিভ করেনি।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে।
স/এষ্

