মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিশেষ অভিযানে ৪২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জাকির শেখকে (৩৪) গ্রেফতার করা হয়েছে । বুধবার দুপুরে সিরাজদিখান উপজেলার পেগুনাশা গ্রামের সামাদ শেখের বাড়িতে তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
মুন্সীগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আজিজুল হক জানান, দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায়ী জাকিরের উপর মাদক দ্রব্য অধিদপ্তরের কর্মকর্তাগন নজরদারি রেখে ছিল এবং গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ৪২০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয় । জাকিরের বিরুদ্ধে ইন্সপেক্টর মো. হোসেন মিয়া বাদী হয়ে সিরাজদীখান থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন।
স/এষ্

