মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের রনছ্- রুহিতপুর এলাকার মাদবরবাড়ী ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে এলাকার হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত দেওভোগ ১ নং- সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৭ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা , ফ্রি চেকআপ ও ঔষধ বিতরন করা হয়। দিনব্যাপী চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ ডাক্তারদের ১২ সদস্যের একটি টিম। এ সময় শিশু রোগ, চর্ম যৌন, গাইনী রোগ, বক্ষব্যাধী ও মেডিসিন,মেডিসিন, অর্থপেডিক্স সার্জন, হৃদরোগ বিশেষজ্ঞসহ ১২ বিভাগের ডাক্তারগন চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় রোগীদের বিনামূল্যে ই.সি.জি, আল্ট্রা – সনোগ্রাফি, ইকু কার্ডিওগ্রাফিও করা হয়। বিনামূল্যে হাতের কাছে বিশেষজ্ঞ ডাক্তারদের সেবা পেয়ে রোগীদের মধ্যে উৎসাহ ও উদ্ধীপনা লক্ষ করা গেছে। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকলেও তাদের মধ্যে কোন ক্লান্তির ছাপ দেখা যায়নি। এ সময় সহযোগী অধ্যাপক ডা: মোশারফ হোসেন, গাইনী বিশেষজ্ঞ লে: কর্নেল সুফিয়া খানম, হৃদরোগ বিশেষজ্ঞ ডা: হাবিবুর রহমান, শিশু বিশেষজ্ঞ ডা: হাফিজ আল মামুন তুহিন, ডা: আকলাকুর রহমান প্রমুখ।
স/এষ্

