মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন আয়োজিত ও মজিবুর গ্রুপ লিমিটেডের পৃষ্টপোষকতায় বিজয় দিবস গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলার টংগিবাড়ী উপজেলার কামারখারা স্কুলে মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় সদর উপজেলার পূর্বরাখি সাদ্দাম স্পোটিং ক্লাবকে ৫৮ রানে পরাজিত করে টংগিবাড়ী উপজেলার পুরা এক্সট্রিম ব্লার্স্টাস জয়ী হয়। পরে বিজয়ী ও পরাজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন টংগিবাড়ী উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার ভূতু ,শহর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন কল্লোল, কামারখাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন হলাদার প্রমুখ।
এসময় জেলার শ্রেষ্ঠকরদাতা নির্বাচিত হওয়ার বিশিষ্ট ব্যবসায়ী মজিবুর রহমান সরদারকে সংবর্ধনা দেয়া হয়। এর আগে অনুষ্ঠানে জেলায় কর্মরত গনমাধ্যম কমীদেরসম্মাননা জানানো হয়। এসময় সম্মাননা স্বারক গ্রহণ করেন, মুন্সীগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিক এম.এম রহমান, মোঃ ফয়াসাল হোসেন, এ্যাডভোকেট ব.ম শামিম,মোঃ জাফর মিয়া,মোজাফর হোসেন,আরাফাত রায়হান সাকিব,সাইফুল ইসলাম। মিডিয়া পার্টনারের শুভেচ্ছা স্বারক গ্রহন করেন আমার বিক্রমপুরের বার্তা সম্পাদক শিহাব আহম্মেদ, আনন্দ টিভির শুভ ঘোষ ও আলোকিত সকালের জেলা প্রতিনিধি সোহেল টিটু, দৈনিক অধিকারের জেলা প্রতিনিধি রিয়াদ হোসাইন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের সভাপতি আবু বকর সিদ্দিক হিরা, সঞ্চালনায় ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রিয়াদ হোসাইন, খেলার সার্বিক পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাসুম শেখ ও অর্থ সম্পাদক আঃ কাদির হাওলাদার।
স/এষ্

