মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ শহরের মানিকপুরে বাড়ীওয়ালা ভাড়াটিয়া দ্বন্ধে প্রতিপক্ষের হামলায় দৈনিক জনকন্ঠে স্থানীয় সাংবাদিক মীর নাসির উদ্দিন উজ্জল (৪০) আহত হয়েছে। রবিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রাতেই পুলিশ কাতার জাতীয় পার্টির সভাপতি হাজী আবুল বাসারের স্ত্রী রোকসানা বেগমকে গ্রেফতার করে। মামলার বিবরনে জানাযায়, রাত সাড়ে ৯টার দিকে ১০ তলা ভবনের মালিক কাতার প্রবাসীর স্ত্রী রোকসানা বেগম (৩০) লিফটে করে তার ফ্লাটে যাচ্ছিলেন। এসময় ঐ ভবনের ৮ম তলার ভাড়াটিয়া সাংবাদিক উজ্জলের ভায়রা আরিফুর রহমান লিফটে উঠা নিয়ে বাড়ি ওয়ালা রোকসানা বেগম অকথ্য ভাষায় গালাগালি করে। পরে জানতে পেরে ভায়রার সঙ্গে উজ্জল প্রতিবাদ করলে রোকসানা বেগম পরস্পর যোগসাজসে পূর্ব পরিকল্পিতভাবে তার উপর হামলা করে।
স্থানীয়দের সূত্রে জানাযায়, রোকসানা বেগম আরিফকে পরের লিফটে আসতে বললে এ নিয়ে দু’জন পরে উজ্জলরে মধ্যে বাকবিতন্ডা হয়। রোকসানার এবং উজ্জললের বাক-বিতন্ডার এক পর্যায়ে রোকসনা তার স্বজনদের ফোনে খবর দিলে তার আত্মিয় সজল এসে উজ্জলের উপর হামলা করে আহত করেন। পরে স্থানীয়রা উজ্জলকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এনে ভর্তি করান। পুলিশ এ ঘটনায় জড়িত সন্ধেহে কাতার প্রবাসী বাসারের স্ত্রীকে আটক করেন । এ ঘটনায় আহত উজ্জল বাদী হয়ে ৯ জনকে আসামী করে সদর থানায় মামলা করেন। সেই সঙ্গে আরো ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয় এই মামলায়। মামলায় আটক প্রবাসী বাসারের স্ত্রী রোকসানা বেগমের জামিন শুনানীর মঙ্গলবার দিন ধার্য করেছে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচার আয়সা আক্তার সুমী । এদিকে মীর নাসির উদ্দিন উজ্জল তার উপর হামলা জড়িতদের বিরুদ্ধে মামলার সুযোগকে কাজে লাগিয়ে তার দায়ের করা তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারার জামিনে থাকা ২ সাংবাদিক সাইফুল ইসলাম কামাল ও এম এম রহমানের বিরুদ্ধে উদ্দেশ্য প্রনোদিতভাবে মিথ্যা মামলা জড়ায়। মিথ্যা মামলায় জড়ানোর ঘটনায় সংবাদিকসহ সুধি মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃস্টি হয়। মূল আসামীদের আড়াল করতে এ মামলা করা হয়েছে বলে মনে করেন।
স/এষ্

