মুন্সীগঞ্জ প্রতিনিধি:
বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার দুপুরে উপজেলার ১৩ টি ইউনিয়নের জন্য ১৩টি গরু বিতরণ করা হয়েছে। তৃণমূলের নেতাকর্মীদের চাঙ্গা রাখতে ও চাঁদাবাজিরোধে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের উদ্যোগে এই গরু বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি জগলুল হালদার ভুতু, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী আবদুল ওয়াহিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভিন, ভাইস চেয়ারম্যান রাহাত খান রুবেল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মানিক মিয়া বাচ্চু মাঝি প্রমুখ।
স/মা

