এম এম রহমান,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী বকুলতলা এইচ এ কে উচ্চ বিদ্যালয়ের ২০০৬ সালের এসএসসি ব্যাচ শিক্ষার্থীদের নিজস্ব অর্থায়নে ত্রান সহায়তা এবং ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। রবিবার বিকেলে এলাকার ৩৪৭ টি পরিবারের মাঝে এই ত্রান সহায়তা এবং ঈদ সামগ্রী তুলে দেয়া হয়।
ত্রান সহায়তার মধ্যে ছিলো ৫ কেজি চাল, ৩ কেজি আটা, ১ কেজি পোলাও চাল, ১ কেজি চিনি, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল, ১ কেজি সেমাই, ১টি সাবান এবং ১ কেজি গুঁড়া সাবান। ২০০৬ সালের এস এস সি ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে দেশে এবং বিদেশে থাকা প্রবাসীরা এই অর্থের যোগান দেন।
প্রানঘাতি করোনার কারনে কর্মহীন হওয়া পরিবারগুলো এই উপহার সামগ্রী পেয়ে আনন্দিত হয়েছে। দূর্যোগের এই সময়ে শিক্ষার্থীদের নিজস্ব অর্থায়নে দেয়া এই ত্রান সহায়তা এবং ঈদ সামগ্রী বিতরন মানবতার দৃষ্টান্ত উদাহরন হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয় মহল।
স/এষ্

